হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে সহজে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পায়নি আফগানরা। ১৩২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা করল লঙ্কানরা।
৩২৪ এর লক্ষ্যে আজও দ্রুত আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রহমানুল্লাহ গুরবাজের উইকেট নেন দুষ্মন্ত চামিরা। ১২ বলে ২ রান করেন গুরবাজ। আফগানদের স্কোর তখন ১ উইকেটে ১১ রান। গুরবাজের পর উইকেটে আসেন রহমত শাহ। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ইব্রাহিম জাদরান-রহমত মিলে ৭৪ বলে ৫১ রানের জুটি গড়েন। ৪২ বলে ৩৬ রান করা রহমতকে ফিরিয়ে জুটি ভাঙেন দাসুন শানাকা।
রহমতের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। তৃতীয় উইকেটে শাহীদিকে নিয়ে ৮৮ বলে ৮৪ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। আজও ফিফটি পেয়েছেন ইব্রাহিম। আফগান এই ওপেনার করেন ৭৫ বলে ৫৪ রান। ইব্রাহিমকে ফিরিয়েই আফগানদের ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন ধনঞ্জয় ডি সিলভা। ৪৫ রানে শেষ ৮ উইকেট হারায় সফরকারীরা। ৪২.১ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় শাহীদির দল। ইনিংস সর্বোচ্চ ৬২ বলে ৫৭ রান করেছেন শাহীদি। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ডি সিলভা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ম্যাচসেরা হয়েছেন ডি সিলভা। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। ২৪ বলে ২৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ৩৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা করে ৩২৩ রান। স্বাগতিকদের ৩০০ এর ওপর স্কোরেও কোনো সেঞ্চুরি হয়নি। সর্বোচ্চ ৭৮ রান করেছেন কুশল মেন্ডিস। আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী ও ফরিদ আহমদ। একটি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও নুর আহমাদ।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৩ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে