
শ্রীলঙ্কায় পা রাখার আগে সময়টা ভালো যাচ্ছিল না নাজমুল হোসেন শান্তর। ওয়ানডেতে হারিয়েছেন অধিনায়কত্ব। সামাজিক মাধ্যমে ট্রলের শিকারে পরিণত হন নিয়মিতই। তবুও যেভাবে মাথা ঠান্ডা রেখে খেলেন তা মুগ্ধ করেছে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনকে।
গল টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরির প্রত্যাশা নিয়ে নেমেছিলেন শান্ত। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুসের দারুণ এক ক্যাচে ১৪৮ রানে থেমে যায় তাঁর ইনিংসটি। আগের দিন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়া বাংলাদেশ অধিনায়ক আজ ১২ রানের বেশি করতে পারেননি। ২৭৯ বলে ১৫ চার ও এক ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।
দেখে তেমনটা মনে না হলেও ১৪৮ রানের ইনিংসটি শান্ত খেলেছেন চোট নিয়ে। যা আজ দ্বিতীয় দিনের খেলা শেষ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন সালাহ উদ্দিন। তিনি বলেন, ‘ (শান্তর) আঙুল অনেক ফুলে ছিল। সে আঙুলে ব্যথা নিয়েই খেলেছে। শান্ত অন্যরকম চরিত্র। অনেক শক্ত মানসিকতার ছেলে।’
শান্তর মানসিকতা বাকিদের জন্য উদাহরণ হিসেবে মনে করছেন সালাহ উদ্দিন, ‘এত কিছুর পরও, এত ট্রলের পরেও মাথা যেভাবে ঠিক রাখে, অনেক ছেলেই হয়তো ধরে রাখতে পারবে না। মানসিকভাবে শক্ত অনেক। নেতা হিসেবে নিজের মানসিক দৃঢ়তাই তুলে ধরেছে। যেটা দলের বাকিদের কাজে দেবে।’
শান্তর মতো মুশফিকও দিয়েছিলেন আশা। ৩৫০ বলে ৯ চারে ১৬৩ রানে থামেন তিনি। তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আসিথা ফার্নান্দো। মুশফিকের ইনিংসে সিংহভাগ রান এসেছে দৌড়ে প্রান্ত বদল করে। ৩৮ বছর বয়সী এই ব্যাটারকে নিয়ে সালাহ উদ্দিন বলেন, ‘সে দলকে অনুপ্রাণিত করতে পারে। তার অভিজ্ঞতা আছে। তার কাজের ধরনটা অসাধারণ। সবসময় উন্নতির চেষ্টা করে। ড্রেসিংরুমে সবসময় দৃঢ় মানসিকতা দেখায়। যেকোনো সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে এমনটাই আশা করা হয়ে থাকে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে