
ক্রিকেট নিয়ে তামিম ইকবালের ব্যস্ততা অনেকটাই কম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন এ বছরের মার্চে। ক্রিকেটের চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে চলে আলাপ-আলোচনা। তামিমকে নিয়ে এরপর কী করা যায়, সেটা নিয়ে ভাবছেন দেশের সাবেক ফুটবলার আমিনুল হক।
এ বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। কিন্তু নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম। এমনকি নির্বাচনের দিনও তামিম ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। পরবর্তীতে বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার বছরের মেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।
আজকের পত্রিকাকে পরশু দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল হকের কাছে যখন তামিমকে নিয়ে প্রশ্ন হয়েছে, তখন এসেছে সদ্য সমাপ্ত বিসিবি নির্বাচনের প্রসঙ্গও। আমিনুল বলেন, ‘এটাকে (বিসিবি নির্বাচন) একটি মহল রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। যেটা আমরা আসলে কখনোই আশা করিনি। ভবিষ্যতে ক্রিকেট বোর্ড কীভাবে গঠিত হবে বা বর্তমানে যেহেতু ক্রিকেট বোর্ড গঠিত হয়েছে, সেটা আসলে আমরা ভবিষ্যতের ওপরই ছেড়ে দেব। ক্রিকেট বোর্ড যেহেতু চার বছরের জন্য। কিন্তু এখানে অনেক প্রশ্ন আছে। ক্রিকেট বোর্ডের এই নির্বাচন ঘিরে মামলাও রয়েছে কিছু। এগুলো চলবে আইন অনুযায়ী। আমরা সেটার ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই।’
সাবেক ফুটবলারের পাশাপাশি আমিনুলের রাজনৈতিক পরিচয়ও আছে। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দেশের এই সাবেক ফুটবলার। জাতীয় নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে। আর আমিনুল-তামিমকে এখন বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যায়। আজকের পত্রিকাকে দেশের সাবেক ফুটবলার বলেন, ‘তামিম ইকবাল যে আমাদের বিএনপির প্রতিনিধি হিসেবে কাজ করেছে, বিষয়টি এ রকম নয়।
এখানে তামিম ইকবালসহ যাঁরা কাজ করেছেন বা ভবিষ্যতে ক্রিকেট বোর্ডে আসতে চান, আমরা চেয়েছি যাতে বিষয়টা অবাধ, সুষ্ঠু হয়। যাতে একেবারে নিরপেক্ষভাবে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হয়। সেই চিন্তা থেকে একজন ক্রিকেটার হিসেবে যেহেতু তামিম ইকবাল একজন কিংবদন্তি ক্রিকেটার এবং তাঁর সঙ্গে আমাদের বুলবুল ভাই থেকে শুরু করে যাঁরাই ছিলেন, আমরা চেয়েছি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডটা গঠিত হোক।’
বিসিবির নির্বাচনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বারবার উল্লেখ করেছেন আমিনুল। তবে দেশের সাবেক ফুটবলারের চাওয়া এমনটা যেন ভবিষ্যতে আর না হয়। আমিনুল বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে শতভাগ দলীয়করণমুক্ত, রাজনীতিকরণমুক্ত রাখতে চাই। এটা আজ বলছি। ভবিষ্যতেও বলব একই কথা।’ আমিনুলের কাছে এসে সাকিবের প্রসঙ্গও। যে সাকিব গত ১৩ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না। এমনকি ঘরের মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলার সুযোগ মিলছে না। আমিনুল হক মনে করেন সাকিবের ব্যাপারে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে।

ভালো অবস্থায় নেই ইতালির ফুটবল। টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারা ইতালিকে ধুয়ে দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফেডারেশনে পদত্যাগের হিড়িক পড়েছে। যার মধ্যে রয়েছেন প্রধান কোচ জেনারো গাত্তুসোও। এই মুহূর্তে আলোচনায় ইতালির কিংবদন্তি কোচ সিমিওনে ইনজাগি। যদিও ইতালির কোচের দায়িত্ব নেবেন কি না, সে ব্যাপারে কিছু খো
৪ ঘণ্টা আগে
২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
৫ ঘণ্টা আগে
পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দিতে ওস্তাদ অভিষেক শর্মা। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন বোলারদের রীতিমতো হাঁটু কাঁপার মতো অবস্থা। তবে ২০২৬ সালে অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই বললেই চলে। রানের খাতা খোলার আগে আউট হওয়া এখন পরিচিত দৃশ্য।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন এখন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে।
৮ ঘণ্টা আগে