নারী এশিয়া এমার্জিং কাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে বাংলাদেশ। হংকংয়ের মং কক ক্রিকেট গ্রাউন্ডে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
১৪৯ রানের লক্ষ্যে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলে ওয়ান জুলিয়াকে বোল্ড করেন মারুফা আকতার। একদিকে যেমন নিয়মিত বিরতিতে মালয়েশিয়া উইকেট হারাচ্ছিল, তেমনি তাদের রান উঠছিল ‘কচ্ছপ গতিতে’। ২০ ওভারে ৮ উইকেটে ৫১ রানে আটকে যায় মালয়েশিয়ার ইনিংস। সর্বোচ্চ ১৩ রান করেছেন আইন্না হামিজা হাশিম। মিডল অর্ডার ব্যাটার অপরাজিতও ছিলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন রাবেয়া খান। একটি করে উইকেট নিয়েছেন মারুফা, সানজিদা আকতার মেঘলা, নাহিদা আকতার ও সুলতানা খাতুন। মালয়েশিয়ার ইনিংসের বাকি দুটো উইকেট হয়েছে রান আউট।
ম্যাচসেরা হয়েছেন মুর্শিদা খাতুন। ৪৪ বলে ৭ চারে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ‘এ’ নারী দলের অধিনায়ক লতা মন্ডল। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯.৪ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৫২ রান। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন মুর্শিদা। মিডল অর্ডার ব্যাটারের দুর্দান্ত ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে বাংলাদেশ ‘এ’ দল। সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন মুর্শিদা। মালয়েশিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মাহিরা ইজ্জাতি ইসমাইল, আইসিয়া ইলিসা ও নুর দানিয়া সিউহাদা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে