আয়ারল্যান্ডের বিপক্ষে আজ টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। এমন মাইলফলকের দিনই আবার সুসংবাদ পেয়েছেন বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন তিনি।
সারে জাগুয়ারসের হয়ে খেলবেন লিটন। তাঁর সঙ্গে এই দলে খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ ও জেসন বেহেরনডফের মতো তারকা খেলোয়াড়েরা। এ ছাড়া মিরপুর টেস্টের প্রতিপক্ষ আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাতকেও সতীর্থ হিসেবে পাবেন লিটন।
এর আগে গতকাল আইকন খেলোয়াড় হিসেবে কানাডা লিগে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন। এই দলে তাঁর মতোই আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
শুধু লিটন-সাকিব-রাসেলরাই নন, এই লিগে তারকার হাট বসেছে। সংক্ষিপ্ত সংস্করণের ফেরিওয়ালা নামে পরিচিত জনপ্রিয় খেলোয়াড়েরা খেলবেন কানাডা লিগে। মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, রাইলি রুশো ও হরভজন সিংয়ের মতো তারকারা মাঠ মাতাবেন।
ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন। আগামী ২০ জুলাই শুরু হবে লিগটি। শেষ হবে ৬ আগস্ট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে