ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুই সেশনে হতাশা ছাড়া কিছুই নেই বাংলাদেশের জন্য। বাংলাদেশের হতাশা মানে নিউজিল্যান্ডের জন্য ভালো কিছু। মাউন্ট মঙ্গানুইয়ের বিপর্যয় কাটিয়ে হ্যাগলি ওভালে এখন পর্যন্ত মাত্র ১ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে কিউইরা।
দলকে সামনে থেকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক টম ল্যাথাম। আক্রমণাত্মক এক ইনিংসে ইবাদত হোসেন-তাসকিন আহমেদদের ওপর চাপ তৈরি করে অপরাজিত আছেন ১৫১ রানে। তবে ল্যাথাম আউট হয়ে যেতে পারতেন প্রথম সেশনেই। ইবাদতের ব্যক্তিগত প্রথম ওভারে দুবার এলবিডব্লিউর পর রিভিউ নিয়ে বেঁচে যান এই বাঁহাতি ওপেনার।
প্রথম এলবিডব্লিউর সময় ল্যাথাম তখন ১৬ রানে। দুই বল পরে আবার যখন রিভিউ নিয়ে বেঁচে যান, তখন ১৮ রান। এরপর তাসকিন-শরীফুলদের ওপর রীতিমতো চড়াও হন কিউই অধিনায়ক। প্রথম ফিফটি তুলে নেন ৬৫ বলে। পরের ফিফটি পূর্ণ করতে খেলেন ৬৮ বল। মেহেদী হাসান মিরাজের ৪৫তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন ল্যাথাম।
ল্যাথামের সেঞ্চুরির আগে অবশ্য প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। শরিফুলের বলে মোহাম্মদ নাঈমকে ক্যাচ দিয়ে ৫৪ রানে আউট হন আরেক ওপেনার উইল ইয়ং। তবে এর আগে ল্যাথামের সঙ্গে ওপেনিং জুটিতে একটা রেকর্ড গড়ে যান ইয়ং। ২০১২ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে কোনো ওপেনিং জুটি সেঞ্চুরি ছাড়ায়। সর্বশেষ এমন কিছুর দেখা মিলেছিল ব্রেন্ডন ম্যাককালাম আর মার্টিন গাপটিলের ব্যাটিংয়ে, জিম্বাবুয়ের বিপক্ষে।
তবে ক্রাইস্টচার্চে ওপেনিং জুটির সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম। টস জিতে ফিল্ডিং নেওয়া, যে ক্রাইস্টচার্চের উইকেট নিয়ে এত জল্পনা—সব পক্ষে থাকলেও সেটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশ বোলাররা। কাজে লাগাতে না পারার খেসারত তো ওপরের দুটি তথ্য থেকেই পরিষ্কার। লাইন-লেংথ ঠিক রাখতে পারেননি তাসকিন-শরীফুল কিংবা আগের টেস্টের নায়ক ইবাদত। এর মূল্য কতটা চুকাতে হবে তা সময়ই বলে দেবে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে