টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ২৯ জুন। আইসিসির প্রায় মাসব্যাপী এই মহাযজ্ঞের শেষে বাংলাদেশ ক্রিকেট দলেরও এখন নেই কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। কেউ ব্যস্ত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। কারও ব্যস্ততা যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)।
মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলছেন এবারের এলপিএলে। যার মধ্যে মোস্তাফিজ, হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। তবে বাংলাদেশের দুই সতীর্থের একসঙ্গে খেলার সুযোগ হয়েছে কেবল দুই ম্যাচ। অফফর্মের কারণে ডাম্বুলা একাদশে সুযোগ মিলছে না তাঁদের। মোস্তাফিজ ৫ উইকেট পেলেও মুক্ত হস্তে রান বিলিয়েছেন। ১১.০৬ ইকোনমি তাঁর খরুচে বোলিংয়ের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। ডাম্বুলার আরেক বাংলাদেশি হৃদয় ব্যাটিংয়ে দুই অঙ্কও ছুঁতে পারেননি।
কলম্বোর প্রেমাদাসায় ডাম্বুলা এখন খেলছে গল মার্ভেলসের বিপক্ষে। টুর্নামেন্টে এটা ডাম্বুলার ষষ্ঠ ম্যাচ। মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন ৪ ম্যাচ। ডাম্বুলার সবশেষ দুই ম্যাচে একাদশে সুযোগ মেলেনি তাঁর। ৭ জুলাই কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে এবারের এলপিএলে সবশেষ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। সেই ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দিয়ে পাননি উইকেটের দেখা। এমনকি ৯ জুলাই গলের বিপক্ষেই ডাম্বুলা একাদশে তিন বিদেশি খেলিয়েছে। চার বিদেশি খেলানোর সুযোগ থাকলেও কোনো বাংলাদেশি খেলেননি। হৃদয় ডাম্বুলায় প্রথম দুই ম্যাচের পর আর খেলার সুযোগই পাননি। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ১ জুলাই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে। ২ বলে ১ রান করে আউট হয়েছেন। জাফনা কিংসের বিপক্ষে একাদশে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ মেলেনি।
হৃদয়ের পরিবর্তে ডাম্বুলা সুযোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রিজা হেনড্রিকসকে। সুযোগের সদ্ব্যবহার করে একাদশে জায়গা এক রকম পাকা করে ফেলেছেন হেনড্রিকস। ৩ ইনিংসে ব্যাটিং করে ৫০ গড় ও ১৪৭.০৫ স্ট্রাইকরেটে করেন ১৫০ রান। এরই মধ্যে দুটি ফিফটি করেছেন তিনি। মোস্তাফিজ আজ সুযোগ না পেলেও ডাম্বুলা আফগানিস্তানের ইবরাহিম জাদরানের মতো টপ অর্ডার ব্যাটারকে একাদশে নিয়েছে।
মোস্তাফিজ-হৃদয়ের মতো ব্যর্থ শরীফুল-তাসকিনও । কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে ১০.২৭ ইকোনমিতে দিয়েছেন ৪ উইকেট। তাসকিনের সমান ৪ উইকেট নিয়েছেন শরীফুল। তবে ক্যান্ডি ফ্যালকনস শরীফুলের থেকে আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না। বোলিং করেছেন ১১.৬১ ইকোনমিতে। জাফনা কিংসের বিপক্ষে গত রাতে তাঁকে দিয়ে একটা ওভারও বোলিং করায়নি ক্যান্ডি। ৭ ওভারের সেই ম্যাচে ৭৯ রানের লক্ষ্য ৩৫ বলেই তাড়া করে জিতে যায় জাফনা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে