
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টেস্ট দলে তাঁর নামই ছিল না। জিম্বাবুয়ে রওনা দেওয়ার দুদিন আগে আচমকা দলে জায়গা পান মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট শুরুর আগের দিনও নিশ্চিত ছিল না তাঁর খেলা। তামিম ইকবালের চোট সাদমান ইসলামকে সুযোগ করে দিলেও মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান রাখতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। সে কারণেই মাহমুদউল্লাহর সুযোগ পাওয়া।
১৬ মাস পর টেস্টে ফিরেই দুর্দান্ত এক ইনিংস খেলে মাহমুদউল্লাহ সব উপেক্ষার জবাব দিলেন! তিনি উইকেটে আছেন ১১২ রানে। তাঁর সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ পেসার অপরাজিত আছেন ৫২ রানে। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৪০৪।
প্রথম দিনে মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে নেমেছিলেন কঠিন পরিস্থিতিতে। ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল বাংলাদেশ। দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে জুটি বাঁধলেন লিটন দাসের সঙ্গে। সপ্তম উইকেটে দুজনে মিলে গড়েছিলেন ১৩৮ রানের জুটি। দিনের একেবারে শেষ দিকে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে লিটন ফিরলেও অবিচল ছিলেন মাহমুদউল্লাহ।
আজ তাসকিনকে নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন মাহমুদউল্লাহ। দিনের শুরু থেকেই ইতিবাচক ব্যাটিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ইনিংসের ৯৯তম ওভারে মাহমুদউল্লাহ পেয়েছেন সেঞ্চুরি। ওই ওভারের দ্বিতীয় বলে কাইয়াকে চার মেরে পৌঁছে যান ৯৯ রানে। পরের বলে দারুণ এক কাভার ড্রাইভে পূর্ণ হয়েছে তাঁর শতরান। এই সেঞ্চুরিটা অন্য রকমই হয়ে থাকবে তাঁর কাছে।
গত বছর পাকিস্তান সফরের পর থেকে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো লাল বল থেকে ‘নিষিদ্ধ’ই করেছিলেন মাহমুদউল্লাহকে। এই জিম্বাবুয়ে সফরের আগমুহূর্তে টেস্ট দলে জায়গা পাওয়াটা তিনি তাই অনেক প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ হিসেবে নিয়েছেন। হারারে টেস্টে দুর্দান্ত সেঞ্চুরিটা করে মাহমুদউল্লাহ জানিয়ে দিয়েছেন, বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তাঁকে উপেক্ষা করার আগে যেন অনেকবার ভাবা হয়!
মাহমুদউল্লাহ অবশ্য এই ইনিংস খেলার পথে ধন্যবাদ দিতে পারেন তাসকিনকেও। ৯ম উইকেট জুটিতে তাঁকে দারুণ খেলতে উৎসাহ জুগিয়ে গেছেন তাসকিনই। দুজন এর মধ্যেই গড়ে ফেলেছেন শতরানের জুটি। সেঞ্চুরির পর মাহমুদউল্লাহর উদ্যাপনটাও হলো দেখার মতো। প্রথমে বুকে হাত দিয়ে ওপরে তাকালেন। এরপর হুংকার ছুড়লেন। যেন বললেন, আমি পারি!

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে