টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকের দিনই সুখবর পেয়েছেন লিটন দাস। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তাঁকে নিয়েছে সারে জাগুয়ারস। কানাডার লিগে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন লিটন।
সারে জাগুয়ারস আজ তাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করেছে। সেই ভিডিও বার্তায় লিটন বলেন, ‘সবাইকে স্বাগত। আমি লিটন দাস। সারে জাগুয়ারসের অংশ হয়ে বেশ রোমাঞ্চিত। আশা করি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আমাদের সমর্থন দেবেন। ২০ জুলাই টুর্নামেন্ট শুরু হবে। দেখা হবে তখন।’
লিটনের সঙ্গে সাকিব আল হাসানও খেলবেন কানাডার লিগে। সাকিব খেলবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে। মন্ট্রিলে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। লিটনের সারে জাগুয়ারসও তারকাসমৃদ্ধ। সারেতে খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, করিম জানাত, জেসন বেহেরনডফের মতো তারকারা। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে বিসিবি থেকে সাকিব, লিটন দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় মৌসুম শুরু হবে আগামী ২০ জুলাই। ৬ আগস্ট হবে ফাইনাল। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে হয়েছে কানাডার এই লিগের মৌসুম। প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ভ্যাংকুভার নাইটস আর উইনিপেগ হকস দ্বিতীয় মৌসুমের চ্যাম্পিয়ন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে