
এশিয়া কাপ শেষ হয়েছে এক মাসের বেশি সময় আগে। তবে ট্রফি ইস্যুতে এখনো মহাদেশীয় টুর্নামেন্টটির রেশ কাটেনি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। এখনো ট্রফি বুঝে পায়নি সূর্যকুমার যাদবের দল।
বিষয়টি নিয়ে কিছুদিন ধরে অনেক নাটক হয়েছে। এবার এশিয়া কাপ ট্রফি ইস্যুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) রীতিমতো হুমকি দিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া। দুই দিনের মধ্যে ট্রফি না পেলে আইসিসির বোর্ড সভায় ঝড় তোলার বার্তা দিয়ে রাখলেন তিনি।
এসিসির সভাপতি মহসিন নাকভি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। ফাইনালের পর তাঁর কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। নাকভিও ছাড় দেননি বিন্দুমাত্র। তিনি জানান, ট্রফি নিতে চাইলে এসিসির সদর দপ্তরে যেতে হবে ভারতীয় দলের কোনো প্রতিনিধিকে। এই প্রস্তাবে রাজি হয়নি বিসিসিআই। তাই এশিয়া কাপের ট্রফি ইস্যুতে এখনো রশি-টানাটানি চলছেই। আগামী মঙ্গলবার দুবাইয়ে পরবর্তী আইসিসি সভা অনুষ্ঠিত হবে। তার আগে সম্প্রতি ট্রফি চেয়ে এসিসির কাছে চিঠি দেয় বিসিসিআই। সংস্থাটির চাওয়া, ট্রফি ভারতে পৌঁছে দিক এসিসি।
বার্তা সংস্থা পিটিআইকে সাইকিয়া বলেন, ‘এক মাসের বেশি অতিবাহিত হলেও আমরা ট্রফি পাইনি। এ জন্য আমরা অসন্তুষ্ট। ব্যাপারটি নিয়ে আলোচনা করে যাচ্ছি। ১০ দিন আগে এসিসিকে চিঠি দেওয়া হয়েছে। অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা তাদের কাছে ট্রফি রেখেছে। আমাদের আশা, দু-এক দিনের মধ্যে বিসিসিআই অফিসে ট্রফি বুঝিয়ে দিয়ে যাওয়া হবে।’
ট্রফি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিসিসিআই সচিব, ‘বিষয়টি কীভাবে সামাল দিতে হবে বিসিসিআই সেটার প্রস্তুতি নিয়েছে। ভারতীয় জনগণকে নিশ্চয়তা দিচ্ছি যে ট্রফি এখন ভারতে ফিরবেই। এটা শুধু সময়ের ব্যবধান। সময় চূড়ান্ত না হলেও একদিন না একদিন আমরা ট্রফি পাবই।’
ট্রফির ইস্যুতে নাকভিকে খোঁচা দিতেও ভোলেননি সাইকিয়া, ‘এশিয়া কাপে আমরা পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচ জিতেছি। চ্যাম্পিয়নও হয়েছি। তবে ট্রফি আমাদের হাতে নেই। আশা করব, এসিসি সভাপতির বুদ্ধির উদয় হবে।’

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে