দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছেন হিথ স্ট্রিক। কিন্তু লড়াইটা এবার জিম্বাবুইয়ান কিংবদন্তির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভর্তি করা হয়েছে।
হিথের শারীরিক অবস্থার বিষয়ে তাঁর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার একজন ক্যানসার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে হিথের ক্যানসার চিকিৎসা চলছে। সে এখন শক্ত রয়েছে। মাঠে যেভাবে প্রতিপক্ষের বিপক্ষে লড়েছে, কঠিন রোগের সঙ্গেও একই ভাবে লড়াই চালিয়ে যাবে।’
হিথের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে দেশটির বর্তমান ক্রিকেটার শন উইলিয়ামস ক্রিকবাজকে বলেছেন, ‘হিথ কোলন ও লিভার ক্যানসারে আক্রান্ত। বর্তমানে চতুর্থ পর্যায়ে রয়েছেন। এখন পর্যন্ত যা জানি তা হচ্ছে, হিথকে অতি সত্বর দক্ষিণ আফ্রিকায় তাঁর পরিবারের কাছে নেওয়া হয়েছে। আর কিছু জানি না।’
হিথের সঙ্গে যোগাযোগ ও নিজের ক্যারিয়ার সম্পর্কে উইলিয়ামস আরও বলেছেন, ‘হিথকে বার্তা পাঠিয়েছিলাম এবং সে সাড়াও দিয়েছিল। তবে আমি নিশ্চিত যে, এই পর্যায়ে তার পরিবার এখন গোপনীয়তা রক্ষা করতে চাইবে। সে আমার পরামর্শক এবং আরও অনেকের ভালো করেছে। প্রকৃতপক্ষে সে আমার জীবন ও ক্যারিয়ার বাঁচিয়েছে। তার সুস্থ হওয়ার জন্য আমরা প্রার্থনা করতে পারি।’
জিম্বাবুয়ে ক্রিকেটের সফল একজন ক্রিকেটার হচ্ছেন হিথ। দেশের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯ ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। টেস্টের ২১৬ উইকেটের বিপরীতে ২৩৯ উইকেট নিয়েছেন ওয়ানডেতে। সঙ্গে টেস্টে ১৯৯০ ও ওয়ানডেতে ২৯৪২ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে দুই বছর বোলিং কোচ ছিলেন ৪৯ বছর বয়সী জিম্বাবুইয়ান কিংবদন্তি। আরও অনেক জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগের দলে কোচিং করিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে