
নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। অক্টোবরে তাঁকে লন্ডনের এক আদালতে হাজিরা দিতে হবে।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রবিনকে ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজিরা দিতে হবে।মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে এ বছরের ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল।’
২০২৫ সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর দ্রুতই রবিন জামিন পেয়েছিলেন। পরবর্তীতে এক বছর না যেতেই (২০২৬ সালের ২৩ জুলাই) ফের ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এসেক্স কাউন্টি ক্লাব এক বিবৃতিতে বলেছে, ‘এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে যে বর্তমানে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার সম্প্রতি আদালতে হাজির হয়েছিল। একটি ক্লাব হিসেবে আমাদের কঠোর সুরক্ষা ও মানবসম্পদ সংক্রান্ত নীতিমালা ও প্রক্রিয়া রয়েছে।’
এসেক্সের হয়ে রবিন প্রথম-শ্রেণির ক্রিকেটে ৯ ম্যাচ ও ২৯ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। কাউন্টিতে সবশেষ তিনি খেলেছেন ২১ জুলাই ওয়ানডে কাপে। সেই ম্যাচে তিনি করেন ২৯ রান। ঠিক তার দুই দিন পর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসেক্সের জার্সিতে আর তিনি খেলতে পারেননি।
ধর্ষণের অভিযোগ ওঠায় রবিনকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। যদিও কত দিনের নিষেধাজ্ঞা, তা বলা হয়নি। বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারকে নিয়ে এসেক্স বলেছে, ‘পুরো বিষয়টি নিয়ে ক্লাব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ), ক্রিকেট রেগুলেটর এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতেও খেলোয়াড়কে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্লাব যথাযথ আইনি প্রক্রিয়া ও নির্দেশনা অনুসরণ করবে। যেহেতু আইনি কার্যক্রম চলমান রয়েছে, তাই এই মুহূর্তে ক্লাব এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছে না।’

প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব আল হাসান। ঘরের মাঠে হোক কিংবা বিদেশ—বাংলাদেশের জার্সিতে ২০২৪ সালের অক্টোবরের পর থেকে সাকিবকে দেখা যায়নি। মাঝে তাঁর ফেরার কথা অনেকবার শোনা গেলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি। এখন ভবিষ্যৎ সাকিবের খোঁজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
১ ঘণ্টা আগে
একটি সংখ্যাই দুই দলের ব্যবধানটা স্পষ্ট করে দেয়—৪৫। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮১তম, মালয়েশিয়া ১৩৬তম। এই ব্যবধান নিয়েই কাল ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে মুখোমুখি হবে দুই দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাই বাস্তবতাকে সামনে রেখেই মাঠে নামতে চান বাংলাদেশের কোচ টমাস ডুলি। তাঁর কাছে মালয়েশিয়ার বিপক্ষে
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এখন ফিফা উইন্ডো ঘিরে সবার ব্যস্ততা। দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা-স্পেনসহ অন্যান্য দলও মাঠে নামবে এই সময়ে। কিন্তু ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস যে কিছুতেই ভুলতে পারছেন না ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ টুর্নামেন্ট থেকে দ্রুত বিদ
৩ ঘণ্টা আগে
জাপানে এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে আজ উড়াল দেবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস শুনিয়েছেন আশার বাণী। তাঁর লক্ষ্য আইচি-নাগোতার এই এশিয়ান গেমসের ফাইনালে ওঠা। তবে ফাইনালে উঠে সোনা জেতার পথটা যে এতটাও সহজ নয়। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধা এখানে ভারত-
৪ ঘণ্টা আগে