
সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই হারে এশিয়া কাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। সাইড স্ট্রেনের চোটের কারণে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ দুটি খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। এজন্য এখনো আক্ষেপে পুড়ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
লিটন না থাকার প্রভাব স্পষ্ট ছিল বাংলাদেশ দলে। ব্যাটিং ভোগান্তির পাশাপাশি নেতৃত্বেও অভাব ছিল চোখে পড়ার মতো। জাকের আলী অনিকের অধীনে সুযোগ থাকার পরও দুটি ম্যাচে হেরে যায় বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের কাছে অলিখিত সেমিফাইনালে হার বেশি পুড়িয়েছে ভক্তদের। সে ম্যাচে সালমান আলী আগাদের করা ১৩৫ তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ।
চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না লিটনের। ওয়ানডে সিরিজ খেলতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয়। আপাতত সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন লিটন। বিমানবন্দের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এশিয়া কাপের শেষ দুই ম্যাচ (ভারত ও পাকিস্তানের বিপক্ষে) খেলতে পারলে ভালো হত। ম্যাচ দুটি আমাদের জন্য বড় ছিল। ছোট থেকেই দেখে আসছি এগুলো বড় নাম। বড় দলের সাথে এশিয়া কাপে খেলতে পারিনি। খেলতে পারলে খুবই ভালো লাগত।’
এশিয়া কাপের শুরুর দিকের কয়েকটা ম্যাচের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট লিটন। কিন্তু সুপার ফোরে ওই দুই ম্যাচ হারায় বাকিদের মতো লিটন নিজেও বেশ হতাশ। তার মতে, ব্যাটারদের ব্যর্থতার কারণে দল ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে।
লিটন বলেন, ‘নির্দিষ্ট দিনে যেকোনো দলই খারাপ ক্রিকেট খেলতে পারে। আমার মনে হয়, আমরা এশিয়া কাপের আগে এবং এশিয়া কাপের প্রথম ৩–৪টা ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলেছি। ভারতের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলছিলাম। তাদের স্পিনাররা বেশ ভালো মানের ছিল। আমরা ভালোভাবে কোপআপ করতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে আমাদের সামনে যে লক্ষ্য ছিল, বিশ্বাস ছিল আমরা সেটা চেইজ করব। কিন্তু ব্যাটাররা সে ম্যাচে ব্যর্থ হয়েছে। ক্রিকেটে আসলে যেকোনো কিছুই হতে পারে।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে