টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গতকাল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল। কিন্তু স্বাগতিক যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছেই ঝড়ের মুখে পড়েছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা।
ভারী বর্ষণ এবং প্রচণ্ড বজ্রঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস রাজ্যের শহরটির। এই শহরেই মাঠ প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বিশ্বকাপ খেলতে নামার আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজটি হবে কি না, তা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। ঝড়ের কারণে মাঠের বেশির ভাগ স্থাপনা ভেঙে গেছে বলে জানিয়েছেন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, ’২১ মে শুরু হওয়ার কথা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু হিউস্টনের গত বৃহস্পতিবারের ঝড়ে সিরিজটি হবে কি না শঙ্কা জেগেছে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অস্থায়ীভাবে বসানো স্থাপনা ধ্বংস হয়ে গেছে।’
বাংলাদেশ দলের আজ সিরিজটি সামনে রেখে অনুশীলন করার কথা। কিন্তু হিউস্টন শহরের বর্তমান আবহাওয়া শান্ত-সাকিবদের সেই সুযোগ দেবে কি না, তা নিয়েও শঙ্কা আছে। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২১ মে হওয়ার কথা। বাকি দুটি ম্যাচ ২৩ ও ২৫ মে।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে