সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় সমুদ্রযাত্রায় ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়ে বাংলাদেশ দল। তবে আশার কথা, মার্টিনেক (মধ্যবর্তী দ্বীপ) থেকে ভালোভাবেই ডমিনিকায় পৌঁছেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই মুহূর্তে প্রথম দুই টি-টোয়েন্টির ভেন্যু ডমিনিকার টিম হোটেলে আছেন তাঁরা। দলের একাধিক ক্রিকেটার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, সুস্থ আছেন তাঁরা।
সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা পাঁচ ঘণ্টার সমুদ্র যাত্রা। মাঝে মার্টিনেকে ৪০ মিনিটের যাত্রা বিরতি। যাত্রাপথের শুরুতে অবশ্য বেশ ফুরফুরে ছিলেন ক্রিকেটাররা। ফেরির ডেকে ছবিও তুলেছেন তাঁরা। বিপত্তি ঘটে এরপরই। ফেরি যত মাঝ সমুদ্রে এগিয়েছে, ভীতসন্ত্রস্ত হয়েছেন খেলোয়াড়দের কেউ কেউ। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে ‘মোশন সিকনেস’ পেয়ে বসায় আতঙ্ক ভর করে তাঁদের মাঝে।
ফেরিতেই বমি করেছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান, পেসার শরীফুল ইসলাম, ওপেনার মুনীম শাহরিয়ার। অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল, ম্যাসিওর সোহেল। উল্টো ব্যাপারও আছে। সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের মতো কেউ কেউ অবশ্য সমুদ্রযাত্রা উপভোগই করেছেন। ডমিনিকায় পৌঁছে বিশ্রামের পর এখন সুস্থ আছেন অন্যরাও।
ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনের জন্য আজকের দিনটাই হাতে আছে বাংলাদেশ দলের। সমুদ্রযাত্রার অনাহূত অভিজ্ঞতার পর খেলোয়াড়েরা অনুশীলন করবেন কি না, সে অনিশ্চয়তা ছিল। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স অবশ্য জানিয়েছেন, আজ ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে বাংলাদেশ দল। সমুদ্রযাত্রার ধকল কাটিয়ে ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সিডন্স লেখেন, ‘আজ সকালে সবাই ভালো আছে এবং আগামীকালের টি-টোয়েন্টির জন্য প্রস্তুত হচ্ছে। আমাদের সেরাটা দেওয়া প্রয়োজন, স্মার্ট ক্রিকেট খেলা দরকার। এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্তিশালী ও বড় দল।’
সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা সমুদ্রযাত্রার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন সিডন্স। নিজের পোস্টে বাংলাদেশ দলের এই অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ লেখেন, ‘সেন্ট লুসিয়া থেকে ডমিনিকার ফেরি যাত্রার কথা আপনারা অনেকে শুনেছেন কিংবা দেখেছেন। আমাদের বেশির ভাগ খেলোয়াড়ের জন্য এটা ছিল ভয়াবহ এক যাত্রা। কিন্তু সকালে তারা সবাই উঠেছে (ঘুম থেকে)। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা সবাই কৃতজ্ঞ। একই সঙ্গে আমাদের যে ধরনের অভিজ্ঞতা হচ্ছে (ফেরি যাত্রা বাদ দিয়ে)।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে