শীতের কুয়াশার আভা সরিয়ে সাগরিকার আকাশে যখন রোদের ঝলকানি, তখন বাংলাদেশ শিবিরেও আনন্দ-উল্লাস। কারণটাও স্পষ্ট, ইনিংসের শুরুতে আফগান ওপেনারকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। শুরুর চাপ সামলে ওঠার মুখে আরও তিন ব্যাটারকে হারায় আফগানরা। ২৮ ওভার শেষে তাসকিন আহমেদদের চাপে খানিকটা কোণঠাসা সফরকারীরা।
আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট করছে আফগানিস্তান।
টস জিতে উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। এই যুগলের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই ১১ রানের এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। হাওয়ায় ভাসিয়ে দিয়ে মিড উইকেটে থাকা তামিম ইকবালের ক্যাচবন্দি হন গুরবাজ (১৪ বলে ৭ রান)।
তিনে আসা রহমত শাহকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ওপেনার ইব্রাহীম। ষষ্ঠ ওভারের ব্যক্তিগত ৩ রানে ফিরতে পারতেন ইব্রাহীম। তাসকিন আহমেদের করা পঞ্চম বলটি ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মারেন তিনি। কিন্তু সেখানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের হাত ফসকে বল মাটিতে পড়লে রক্ষা মেলে তাঁর। ক্যাচ মিসের সুযোগে চার-ছক্কা হাঁকান তিনি। যদিও থিতু হওয়ার আগেই এই ব্যাটারকে (২৩ বলে ১৯ রান) ফেরান শরিফুল ইসলাম।
তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির সঙ্গে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনে আসা রহমত শাহ। শুরু থেকেই ধীরগতির ব্যাটে এক পাশ আগলে রাখার চেষ্টা করেন তিনি। তবে ৬৯ বলে ৩৪ রান করা এই ব্যাটারকে কট বিহারে ফেরান তাসকিন আহমেদ। ২৮তম ওভারে বল করতে এসে আরও এক আফগান ব্যাটারকে ফেরান মাহমুদউল্লাহ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে