নারী ওয়ানডে বিশ্বকাপ

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ যে হাইব্রিড মডেলে হবে, সেটা এ মাসের প্রথম সপ্তাহেই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আজ জানা গেল টুর্নামেন্টের সূচিও। আট দলের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষে।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। আর নিগার সুলতানা জ্যোতির টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হবে কলম্বোয়।
রাউন্ড-রবিন পদ্ধতিতে হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ সাত ম্যাচ খেলবে চার ভেন্যুতে। ৭ অক্টোবর গুয়াহাটিতে জ্যোতির দল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর বিশাখাপত্তনমে বাংলাদেশ খেলবে তিন ম্যাচ। এই ভেন্যুতে ১০, ১৩ ও ১৬ অক্টোবর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন জ্যোতিরা। ২০ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আয়োজক ভারতের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বেঙ্গালুরুতে ২৬ অক্টোবর হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। সূচি অনুযায়ী জ্যোতিদের গ্রুপ পর্বের সব ম্যাচ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে।
শুধু বাংলাদেশের বিপক্ষে ম্যাচই নয়, এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোয়। যদি সেমিতে উঠতে পারে পাকিস্তান, সে ক্ষেত্রে ২৯ অক্টোবর কলম্বোয় হবে প্রথম সেমিফাইনাল। তা না হলে প্রথম সেমিফাইনাল হবে গুয়াহাটিতে। বেঙ্গালুরুতে হবে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালের ক্ষেত্রেও দুটি ভেন্যুর নাম বিবেচনায় রাখা হয়েছে। পাকিস্তানহীন ফাইনাল হলে সে ক্ষেত্রে ভেন্যু হবে বেঙ্গালুরু। যদি পাকিস্তান ওঠে, তখন ফাইনাল হবে কলম্বোয়। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ২ নভেম্বর।
২০২২ সালে সবশেষ আয়োজিত নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেবার টুর্নামেন্টের আয়োজক ছিল নিউজিল্যান্ড। তিন বছর পর এবার উপমহাদেশে অস্ট্রেলিয়া নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়োজক ভারত সরাসরি ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান বাছাইপর্ব উতরে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে।
ভারত-পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধান হাইব্রিড মডেলের মাধ্যমে গত বছরের শেষে দিয়েছে আইসিসি। ২০২৭ পর্যন্ত আইসিসির যে কয়টি টুর্নামেন্টের আয়োজক ভারত-পাকিস্তান, সে ক্ষেত্রে অপর দলগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে, যেখানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান থাকলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। এবারও একই নিয়ম মেনে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তান খেলবে কলম্বোয়।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ ভেন্যু তারিখ
পাকিস্তান কলম্বো ২ অক্টোবর
ইংল্যান্ড গুয়াহাটি ৭ অক্টোবর
নিউজিল্যান্ড বিশাখাপত্তনম ১০ অক্টোবর
দক্ষিণ আফ্রিকা বিশাখাপত্তনম ১৩ অক্টোবর
অস্ট্রেলিয়া বিশাখাপত্তনম ১৬ অক্টোবর
শ্রীলঙ্কা কলম্বো ২০ অক্টোবর
ভারত বেঙ্গালুরু ২৬ অক্টোবর
*সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিট

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে