২০২৩-এর জানুয়ারিতে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হিসেবে ফেরার পরই মাহমুদউল্লাহ রিয়াদ ক্যারিয়ারে যতি চিহ্ন পড়ার মতো অবস্থা হয়ে যায়। তবে মাহমুদউল্লাহ দেখিয়েছেন, এভাবেও ফিরে আসা যায়। গত বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকে তিনি আছেন দারুণ ছন্দে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে হাথুরুর মুখে এখন ঝরছে প্রশংসার বাণী।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। ১২৫ রানের মামুলি লক্ষ্য থাকলেও তাতে গুবলেট পাকিয়ে ফেলে বাংলাদেশ। হাতে ২ উইকেট নিয়ে শেষ ২ ওভারে যখন ১১ রান দরকার, তখন দাসুন শানাকাকে ছক্কা মেরে বাংলাদেশের জয়ের সমীকরণ অনেকটা সহজ করে নিয়ে আসেন মাহমুদউল্লাহ। ১৩ বলে ১৬ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে ৩৮ বছর বয়সী ব্যাটারকে জড়িয়ে ধরেছেন হাথুরু। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে নামার আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘রিয়াদ ভালো ফিনিশিং দিতে পারে। সেজন্য সে এখানে ব্যাটিং করছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে। চাপের মধ্যে আমাদের সবচেয়ে ঠান্ডা মাথার মানুষদের একজন সে। তার কাজটা সে জানে। ইনিংসের মাঝে সে আমাকে বলেছিল যে যা-ই হোক না কেন, সে শেষ পর্যন্ত ব্যাটিং করতে চায়। সেটা সে করেও দেখিয়েছে।’
শুধু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই নয়। মাহমুদউল্লাহ দলের বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন অনেকবার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী ব্যাটিংয়ের মধ্যে তিনি ছিলেন ব্যতিক্রম। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি তাঁর ব্যাট থেকে এসেছে ২০১৫ সালে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর সেঞ্চুরিতেই বাংলাদেশ উঠেছিল সেমিফাইনালে। অতীতে মাহমুদউল্লাহর পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন হাথুরু, ‘এটা প্রথমবার করেনি সে। সে বড় মঞ্চের পারফর্মার। বেশির ভাগ বিশ্বকাপেই সে আমাদের হয়ে ভালো করেছে।’
আরও পড়ুন:

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৯ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে