কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল পুরো দেশ। বেশ কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আন্দোলন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তারা। এই আন্দোলনের পক্ষে তারা ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামেও বিভিন্ন ছবি ও ভিডিও বার্তা প্রকাশ করছেন। কিছু নামী ও পরিচিত ব্যক্তিত্বদের নাম দিয়ে অ্যাকাউন্ট ও পেজ খুলেও বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের নামেও একটি ফেসবুক পেজ থেকে কোটা আন্দোলন সংস্কারের স্বপক্ষে পোস্ট দেওয়া হয়েছে। এই পেজ থেকে আজ আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ও সুপারম্যানের ছবি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, ‘বাংলাদেশি শিক্ষার্থী, সুপারম্যান’। পোস্টটির নিচে ইতিমধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় সাড়ে ৫ হাজার। কমেন্ট ৪৫৩টি এবং শেয়ার হয়েছে ৩৫১ বার।
অনেকে এমন পোস্টের জন্য ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়েছেন ডোনাল্ডকে। এই পেজ থেকে এর আগেও ক্রিকেট ও ফুটবলের অনেক ছবি পোস্ট করা হয়েছে। অবশ্য ‘অ্যালান ডোনাল্ড’ নামের পেজটি ভেরিফায়েড নয়। কিন্তু ৫১ হাজার লাইক ও ১ লাখ ২২ হাজার ফলোয়ারের পেজটি নিয়ে যে কেউ শুরুতে বিভ্রান্ত হতে পারেন। মনে করতে পারেন, এটিই হয়তো ডোনাল্ডের ফেসবুক পেজ।
তবে ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার জানালেন তাঁর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। ভুয়া অ্যাকাউন্ট থেকে তাঁর নামে পোস্ট দেওয়া নিয়ে জানতে চাওয়া হলে ডোনাল্ড আজকের পত্রিকা’কে বলেছেন, ‘আমার তো কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই! আমার নাম দিয়ে যদি কেউ আজেবাজে রাজনৈতিক কথা ছড়ায় সেটি ভালো নয়। এটি কীভাবে মুছে ফেলব তাও আমি জানি না।’
কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, আফিফ হোসেনরা নিজেদের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে কথা বলেছেন এবং দ্রুত সুষ্ঠু সমাধানের আশা ব্যক্ত করেছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে