ঘরের মাঠে আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে। প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ জিতেছিল আফগানরা। গতকাল তৃতীয় ওয়ানডেতেও জিতে প্রথমবার জিম্বাবুয়েকে ধবলধোলাই করল আফগানিস্তান।
টানা তিন জয়ে আইসিসি সুপার লিগের দুয়ে উঠে এসেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে পয়েন্ট তালিকার চারে থাকা দলটি এখন এক নম্বরে থাকা বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে। বাংলাদেশের চেয়ে মাত্র ২০ পয়েন্ট পিছিয়ে আছে হাসমতুল্লাহ শাহিদির দল ৷ বাংলাদেশের চেয়ে তারা অবশ্য ছয় ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচে ১০ জয়ে রশিদ-নবীদের পয়েন্ট ১০০। আর ১৮ ম্যাচে ১২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১২০।
সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ সুপার লিগের অংশ। সিরিজে ভালো করে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তামিম ইকবালের দলের সামনে।
পয়েন্ট টেবিলের চারে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনেও আছে এই সুযোগ। আর তিন নম্বরে আছে ইংল্যান্ড। পয়েন্টের হিসাবে টেবিলের পাঁচে অবস্থান করছে ভারত। আর আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়া জিম্বাবুয়ের অবস্থা শোচনীয়। ১৫ ম্যাচে ৩ জয়ে তারা আছে টেবিলের ১২ নম্বরে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে