বিশ্ব ভালোবাসা দিবস আজ। বইছে বসন্তের হাওয়া। এমনই দিনে ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকদের যেন ভালোবাসা দিবসেরই উপহার দিলেন তামিম ইকবাল। একের পর এক শটে মুগ্ধ করেছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম খেলছেন ফরচুন বরিশালের হয়ে। একই সঙ্গে দলটির অধিনায়কও তিনি। চট্টগ্রামে আজ দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস জিতে নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। বরাবরের মতো ‘অ্যাঙ্করিং রোলে’ খেলা শুরু করেন তামিম। প্রথম ১৩ বলে করেন ৬ রান। পঞ্চম ওভার থেকেই তামিমের ব্যাটে ছোটে রানের ফল্গুধারা। ওভারটির প্রথম বলে আরাফাত সানিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কায় শুরু তামিমের। এরপর একই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার ও ছক্কা মারেন তামিম। এক বল ডট খেলে পঞ্চম বলে সোজা ছক্কা মারেন তিনি। সানির করা ওভার থেকে একাই ২১ রান নিয়ে তামিম যেন জানান দিলেন, বুমবুম তামিমের ঝড় শুরু এখন।
সানির পর শন উইলিয়ামসও বাউন্ডারি হজম করেছেন তামিমের কাছে। অষ্টম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে উইলিয়ামসকে চার ও ছক্কা মারেন তামিম। ৩৪ বলে ফিফটি তুলে নিয়েছেন তামিম। ফিফটির পর হয়েছেন আরও বিধ্বংসী। ১৩তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তিনি ছক্কা ও চার মেরেছেন এসএম মেহেরব। ১৪তম ওভারের দ্বিতীয় বলে আলাউদ্দিন বাবুকে পুল শটে মেরেছেন তামিম। ঠিক তার পরের বলেই আউট হয়েছেন তামিম। ৪৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে ছক্কার সেঞ্চুরি করেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে তাঁর ছক্কা ১০৩। ২৭৩ রান করে ২০২৪ বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন তিনি। তাতে পেছনে ফেলেছেন নাঈম শেখকে। ২৬৬ রান করে নাঈম এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান নাঈমের।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে