প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিলেটে আফগানদের ২-০ ব্যবধানে হারান সাকিব আল হাসান-লিটন দাসরা। এই সিরিজ জয়ের পথে সিরিজসেরা হয়েছেন সাকিব। দুই ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার।
সদ্য হালনাগাদ করা আইসিসি র্যাঙ্কিংয়েও তার পুরস্কার পেয়েছেন সাকিব। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৬০তম স্থানে তিনি। ২ ম্যাচে সাকিব ৩৭ রান ও ৪ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। তবে বড় লাফ দিয়েছেন বোলারদের র্যাঙ্কিংয়ে। ৮ ধাপ এগিয়ে ওঠে এসেছেন ১৬তম স্থানে।
বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদও। বড় লাফটা দিয়েছে নাসুম। ১৭ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে বসেছেন এই স্পিনার। পেসার হাসান ৪৩তম স্থানে ওঠে এসেছেন ৪ ধাপ এগিয়ে।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লিটন তিন ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৮তম স্থানে। এক ধাপ এগিয়েছেন আফিফ হোসেন। ৫৭তম স্থানে এই বাঁহাতি ব্যাটার। তবে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিন ধাপ পিছিয়ে ২৬ নম্বরে চলে গেছেন তিনি।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন রোহিত শর্মা। দুর্দান্ত জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্র শুরু করেছে ভারত। ডমিনিকায় সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারান তাঁরা। এই টেস্টের নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে বসেছেন রোহিত। তিন ধাপ এগিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক। অভিষেক টেস্টেই সেঞ্চুরি পাওয়া ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল আছেন ৭৩তম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া পাকিস্তানি ব্যাটার সৌদ শাকিল এক ধাপ এগিয়ে আছেন ২৭তম স্থানে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে