
আজ পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। একে অপরের সঙ্গে পবিত্র দিনের আনন্দ ভাগাভাগি করার বার্তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসান-তামিম ইকবালরা।
সামাজিক মাধ্যমে মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘ঈদ-উল-আজহা মোবারক! এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক। সবাইকে ঈদ মোবারক।’
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
সামাজিক মাধ্যমে নিজের পোস্টে ঈদের দিনের প্রকৃত সারমর্মকে তুলে ধরার চেষ্টা করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক লিখেছেন, ‘এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থ এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’
সবার মঙ্গল কামনা করে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক! ঈদুল আজহার পবিত্র কল্যাণ আপনাদের সুখ, সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগের শক্তি দিক।’
বাংলাদেশে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘সুখ-শান্তি, সম্প্রীতির জয়গানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!’
আর বাংলাদেশ পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছায় লিখেছেন, ‘এই পবিত্র ঈদ-উল-আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক। সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মোবারক!’
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জিতে বাংলাদেশকে ঈদের আনন্দ ‘সেমিফাইনাল’ উপহার দেওয়ার কথা ম্যাচের আগেই জানিয়েছিলেন জাতীয় দলের ফুটবলাররা। গতকাল রাকিব হোসেন-জামাল ভূঁইয়ারা নিজেদের দেওয়া কথা রেখেছেন। ম্যাচ জয়ের পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল। তিনি লিখেছেন, ‘আমরা ৩-১ গোলের জয়ে এখন সেমিফাইনালে। ঈদ মোবারক সবাইকে।’
শুধু দেশের ক্রিকেটার-ফুটবলাররাই নন, বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। লিওনেল মেসি-আনহেল দি মারিয়া-রদ্রিগো ডি পলের ছবি দিয়ে প্রিয়জনের সঙ্গে ভালোবাসা ও শান্তি ভাগাভাগির কথা জানিয়েছে ফেডারেশন। সামাজিক মাধ্যমে লিখেছে, ‘বাংলাদেশে অবস্থিত প্রিয় বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে ঈদ মোবারক। এই উৎসবে প্রিয়জনদের সঙ্গে ভালোবাসা ও শান্তি ভাগাভাগি করে মুহূর্তগুলো স্মরণীয় হোক।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে