
হারারে টেস্টের প্রথম দিনে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বড় চাপে ছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ দুর্দান্ত ব্যাটিং করে উল্টো চাপে রেখেছেন জিম্বাবুয়েকে। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় দিনের প্রায় দুটি সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অলআউট হয়েছে ৪৬৮ রানে।
৮ উইকেটে ২৯৪ রানে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। আগে দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তাসকিন ইতিবাচক ব্যাটিংয়ে এগোতে থাকেন। তাদের দ্যুতি ছড়ানো ব্যাটিং দলকে এনে দিয়েছে বড় স্কোর। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সর্বোচ্চ নবম উইকেট জুটির নতুন রেকর্ড গড়েছেন এই দুজন। ৯ম উইকেটে দুজনের জুটি যোগ করেছে ১৯১ রান, যেটি বাংলাদেশের সর্বোচ্চ। যেটি টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ। ৯ম উইকেটে টেস্টে সর্বোচ্চ রান মার্ক বাউচার–প্যাট সিমকক্সের। জোহানেসবার্গ টেস্টে ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে দুই প্রোটিয়া ব্যাটসম্যান যোগ করছিলেন ১৯৫ রানে। তাসকিন ফিরেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৭৫ রানে।
আগের দিনে ৫৪ রানে অপরাজিত মাহমুদউল্লাহ আজ সকালে স্বচ্ছন্দে এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। আট নম্বরে খেলতে নামা অভিজ্ঞ এই ব্যাটসম্যান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। আট নম্বরে নেমে এটা মাহমুদউল্লাহর দ্বিতীয় সেঞ্চুরি। মাহমুদউল্লাহর পাশাপাশি তাসকিনও ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছেন। দারুণ সব শট খেলে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। দেখার মতো হয়েছে সামনের পায়ে চোখের প্রশান্তি এনে দেওয়া তাসকিনের কাভার ড্রাইভগুলো। এই শটে মেরেছেন ৬ চার। রান করেছেন ৩২। টেস্ট ক্যারিয়ার প্রথম ফিফটি তুলে নেন ওয়ানডে স্টাইলে। হাফ সেঞ্চুরি পেতে খেলেছেন ৬৯ বল। অসাধারণ ব্যাটিংয়ে খেলেছেন ৭৫ রানের কার্যকর এক ইনিংস। মাহমুদউল্লাহ করেছেন অপরাজিত ১৫০।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৭ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে