কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রায়ই হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি। বৃষ্টিতে গতকাল পণ্ড হয়েছে দুটি ম্যাচ। যার মধ্যে ছিল মন্ট্রিয়ল টাইগার্স, সারে জাগুয়ার্সের ভিন্ন দুটি ম্যাচ। তবু পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে এই দুই দল।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মন্ট্রিয়ল টাইগার্স ও টরন্টো ন্যাশনালসের। তবে বৃষ্টিতে একটা বলও মাঠে গড়ায়নি। আর মন্ট্রিয়লের হয়ে খেলছেন সাকিব আল হাসান। অন্যদিকে একই মাঠে বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ সারে জাগুয়ার্স-ভ্যাঙ্কুভার নাইটসের ম্যাচে এক বলও খেলা হয়নি। সারে জাগুয়ার্সের হয়ে খেলছেন লিটন দাস। খেলা না হলেও পয়েন্ট তালিকায় মন্ট্রিয়ল টাইগার্স, সারে জাগুয়ার্স দুই দলই আছে সেরা চারে। দুটি দলই টুর্নামেন্টে পাঁচটি করে ম্যাচ খেলেছে। মন্ট্রিয়ল জয় পেয়েছে ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছে এবং বৃষ্টিতে ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মন্ট্রিয়ল। আর সারে জিতেছে ২ ম্যাচ, হেরেছে ১ ম্যাচ এবং বৃষ্টিতে ২ ম্যাচ ভেস্তে গেছে। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে সারে। পয়েন্ট তালিকার সেরা চার দল খেলবে দ্বিতীয় রাউন্ডে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত খেলছেন সাকিব। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে চার ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন ৭ নম্বরে। বোলিংয়ে ৭ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে সারের জার্সিতে এখনো অনুজ্জ্বল লিটন। ৩ ইনিংসে করেছেন ৫৫ রান। গড় ১৮.৩৩ ও স্ট্রাইক রেট ৯০.১৬, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে