Ajker Patrika

সাকিবকে ছাড়িয়ে কোহলির পেছনে ছুটছেন রাজা 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২: ২৬
সাকিবকে ছাড়িয়ে কোহলির পেছনে ছুটছেন রাজা 

বয়স ৩৭ পেরোলেও সিকান্দার রাজার কাছে তা যেন শুধুই একটি সংখ্যা। ২২ গজে তিনি রাজার মতো রাজত্ব করছেন। ব্যাটিং-বোলিংয়ে সমান তালে পারফরম্যান্স করছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। সাকিব আল হাসান, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়ছেন তিনি। 

‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—রাজা এই প্রবাদের সার্থকতাও প্রমাণ করে চলেছেন। কখনো ব্যাটিংয়ে, কখনোবা বোলিং, কখনো পুরোদস্তুর অলরাউন্ডার পারফরম্যান্সে জিম্বাবুয়েকে ম্যাচ জেতাচ্ছেন তিনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের টুর্নামেন্টের আগে টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছেন রাজা। উইন্ডহোকে গতকাল রুয়ান্ডার বিপক্ষে করেন বিরল এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিকের ডাবলের রেকর্ড গড়া দ্বিতীয় ক্রিকেটার হয়েছেন রাজা। ব্যাটিংয়ে ৩৬ বলে ৫৮ রান ও বোলিংয়ে ৩ রানে ৩ উইকেট—এমন অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর ছয়বার ম্যাচ-সেরা হয়েছেন রাজা, যার মধ্যে ৪টি টি-টোয়েন্টি ও ২ ম্যাচ ওয়ানডে। এ বছর ছয়বার করে ম্যাচ-সেরা হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ এখন কোহলি ও রাজা। রাজার কীর্তিতে পেছনে পড়ে গেছেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ৫ ম্যাচে ম্যাচ-সেরা হয়েছেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব আল হাসানকোহলিকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে রাজার। ২৯ ও ৩০ নভেম্বর টানা দুই দিন আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এই দুই ম্যাচে ম্যাচ-সেরা হলে সংখ্যাটা ৮ নম্বরে নিয়ে যেতে পারবেন রাজা। অন্যদিকে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ৩ ডিসেম্বর। এরপর ১০ থেকে ১৪ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি রয়েছেন এক বছর ধরে ব্রাত্য। অন্যদিকে চোটে পড়ায় সাকিব খেলছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ২ ম্যাচের টেস্ট সিরিজ। আজ সিলেটে শুরু হওয়া প্রথম টেস্ট শেষ হওয়ার কথা ২ ডিসেম্বর। এরপর ৬ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৬ নভেম্বর দিল্লিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ-সেরা হয়েছিলেন সাকিব। 

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ-সেরা: 
বিরাট কোহলি (ভারত): ৬ ম্যাচ
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে): ৬ ম্যাচ
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৫ ম্যাচ
ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া): ৫ ম্যাচ
মোহাম্মদ শামি (ভারত): ৫ ম্যাচ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত