
কী পরিমাণ মানসিক চাপে আছেন তামিম ইকবাল, এটা শুধু তিনিই জানেন। হার্ট অ্যাটাকে আক্রান্ত তামিম ফিরে এসেছেন মৃত্যুর দুয়ার থেকে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন।
কেপিজে হাসপাতালে তামিমকে প্রথমে ভর্তি করা হলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পুলিশি প্রটোকলে বাংলাদেশের বাঁহাতি ব্যাটারকে পরশু আনা হয়েছে ঢাকায়। ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। এই হাসপাতাল সূত্রে জানা গেছে,সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেয়া হয়েছে তামিম ইকবালকে। হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তিনি। তাই একজন মনোবিদের সাথে কাজ করবেন সামনের দিনগুলোতে। দু-একদিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন বলে শোনা যাচ্ছে।
বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার মুখোমুখি হয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডান। সেদিন টসের সময় মোহামেডান অধিনায়ক তামিম সুস্থ থাকলেও ফিল্ডিংয়ের সময় বুকে ব্যথা অনুভব করেছিলেন। হেলিকপ্টারে আনা হলেও সেখানে ওঠার মতো অবস্থায় ছিলেন না তিনি। তড়িঘড়ি করে বিকেএসপির কাছাকাছি কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে যাওয়ার সময় সিপিআর দিচ্ছিলেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। পরে কেপিজে হাসপাতালে এনজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়েছিল।
কেপিজে হাসপাতালের চিকিৎসকেরা তামিমের যেভাবে চিকিৎসা করেছিলেন, পরশু সেটির প্রশংসা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু জাফর। তামিমের চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আকরামও। মিরপুরে গতকাল বিসিবির পরিচালক বলেন, ‘ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলছিলেন, এমন পরিস্থিতিতে রোগী ফেরানোর সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু তামিম সৌভাগ্যবান; কারণ, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছে।’
তামিমের অসুস্থ হওয়ার খবর শুনে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকাররা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। তামিমের দ্রুত আরোগ্য কামনা করে লাসিথ মালিঙ্গা, হার্শা ভোগলে, যুবরাজ সিংরাও আবেগি বার্তা দিয়েছিলেন। সাকিবের মা-বাবা কেপিজে হাসপাতালে তামিমকে দেখতে গিয়েছিলেন।

কোনো এক সপ্তাহের বৃহস্পতিবার রাতে ঘুমোতে গিয়েছিলেন রবার্তো কার্লোস। তখনো অনেকটা নির্ভারই ছিলেন তিনি। কিন্তু ‘রিল্যাক্স মুডে’ থাকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কল্পনাও করতে পারেননি, কী সর্বনাশের খবর অপেক্ষা করছে তাঁর জন্য। আয়ের প্রায় সবই খুইয়ে ফেলেছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। একের পর এক তথ্য উঠে আসছে সামনে। এবার জাতীয় তদন্ত সংস্থাকে (এনসিসিআইএ) পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন। সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস নারী ক্রিকেট চলার সময় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে মন্তব্য করে ভালোই বিপাকে পড়েছেন কোচ সারোয়ার ইমরান। কোচ তখন সংবাদমাধ্যমকে যা বলেছিলেন, সেটা পুরোপুরি ‘মিথ্যাচার’ বলে দাবি বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুর।
৫ ঘণ্টা আগে
১৯ বছর আগের এক ঘটনা। বাথটাবে বসা এক শিশুকে গোসল করানোর সময় হাসছেন লিওনেল মেসি। তাঁর মুখের হাসি দেখে হাসছে সেই শিশু। ২০০৭ সালের সেই শিশু যে লামিনে ইয়ামাল, তা এতক্ষণে অনেকে বুঝতে পেরেছেন। তবে এই ছবি প্রকাশ করতে ইয়ামাল আপত্তি করেছিলেন।
৫ ঘণ্টা আগে