কার্লোস ব্রাথওয়েটের কথা মনে আছে? ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বেন স্টোকসকে চার বলে চার ছক্কা মেরে অবিশ্বাস্যভাবে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জিতিয়েছিলেন তিনি।
ওই বিস্ময়টা আর ধরে রাখতে পারেননি ক্যারিবীয় অলরাউন্ডার। জাতীয় দল থেকে ছিটকে গেছেন প্রায় তিন বছর আগে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁকে শেষবার দেখা গেছে সাত মাস আগে। প্রায় হারিয়ে যাওয়া ব্রাথওয়েট এখন পাড়া-মহল্লায় ‘খ্যাপ’ খেলছেন।
সেখানেও নিজেকে হারিয়ে খুঁজছেন ব্রাথওয়েট। গতকাল বার্মিংহাম জেলা ক্রিকেটে নোল অ্যান্ড ডোরিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে গিয়ে ‘গোল্ডেন ডাকে’র দুঃস্মৃতির অভিজ্ঞতা হয়েছে তাঁর। ৫০ ওভারের ওই ম্যাচের প্রথম বলে আউট হন তিনি। ৩৩ বছর বয়সী তারকার দিন শেষ হয়েছে আরেকটি বাজে অভিজ্ঞতায়। চুরি হয়ে গেছে তাঁর গাড়ি।
চোটে জর্জর ব্রাথওয়েট ছয় মাস পর মাঠে ফিরেছেন এই ম্যাচ দিয়েই। বোলিংয়ে ৩১ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু ব্যাট হাতে দলের প্রয়োজনের মুহূর্তে রান পাননি। উইকেট বিলিয়েছেন প্রথম বলেই। দলের অবস্থাও তাঁর মতোই। নোল অ্যান্ড ডোরিজ হেরে গেছে ১২ রানে। এরপরই ঘটেছে গাড়ি চুরির ঘটনা।
এ নিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাথওয়েট লিখেছেন, ‘গতকাল (রোববার) কী একটা দিন কাটল। চোট কাটিয়ে ছয় মাস পর মাঠে ফিরে বোলিং করলাম। প্রথম বলে ডাক মারলাম। এরপর গাড়িটা চুরি হলো। কিন্তু তুমি কি জানো, আজকের সকালটিও আলো ঝলমলে। সূর্য কিরণ দিচ্ছে। সর্বোপরি সবাইকে ধন্যবাদ। ইস্টার সানডের শুভেচ্ছা।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে