এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে হংকংকে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। সেমিফাইনালে সেই পারফরম্যান্স আর ধরে রাখতে পারেনি পাকিস্তান। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আগামীকাল ফাইনালে আফগানদের প্রতিপক্ষ ভারত।
১১৬ রানের লক্ষ্যে শুরুতেই ৯ রানেই ভেঙে যায় আফগানিস্তানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের প্রথম বলে আফগান ওপেনার সেদিকুল্লাহ আতালকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন কাসিম আকরাম। এরপর উইকেটে আসেন নুর আলি জাদরান। ওপেনার মোহাম্মদ শাহজাদের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করনে নুর। প্রথম চার ওভারে আফগানিস্তান করে ফেলে ১ উইকেটে ৩৫ রান। পঞ্চম ওভার বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন আরাফাত মিনহাস। ওভারের প্রথম বলে শাহজাদকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের ২৬ রানের জুটি ভেঙেছেন মিনহাস। একই ওভারের তৃতীয় বলে শাহিদুল্লাহ কামালকে ফিরিয়েছেন মিনহাস। রানের খাতা খুলতেই পারেননি আফগান এই ব্যাটার।
এক ওভারে দুই উইকেট হারিয়ে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ৪.৩ ওভারে ৩ উইকেটে ৩৫ রান। দুই সতীর্থের বিদায়ের পর একপ্রান্তে সাবলীলভাবে খেলে যাচ্ছিলেন নুর। চতুর্থ উইকেটে ৪৪ বলে ৩৬ রানের জুটি গড়েছেন নুর-আফসার জাজাই। নুরকে ফিরিয়ে জুটি ভেঙেছেন সুফিয়ান মুকিম। ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন আফগান এই টপ অর্ডার ব্যাটার।
নুর ফেরার পর সাময়িক ধস নামে আফগানিস্তানের ইনিংসে। ৭১ থেকে ৮৪-১৩ রানে এই ৩ উইকেট হারায় আফগানরা। সঙ্গে রানের চাকা কিছুটা ধীর গতির হয়ে যায় আফগানিস্তানের। ১৭ ওভার শেষে তাদের স্কোর ৬ উইকেটে ৯৩ রান। ৩ ওভারের প্রয়োজনীয় ২৩ রান আফগানরা তুলে ফেলে ১৮ তম ওভারেই। ১৮ তম ওভার বোলিংয়ে আসা পাকিস্তান পেসার আমির জামালের ওপর ঝড় বইয়ে দেন আফগানিস্তান অধিনায়ক গুলবদিন নাইব। এই ওভার থেকে ২ ছক্কা ও ১ চার মারেন নাইব। ওভারের পঞ্চম বলে আমিরকে চার মেরে আফগানদের ৪ উইকেটের জয় এনে দেন নাইব। ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন আফগান অধিনায়ক। নুরের ৩৯ রানের পর আফগানদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে নাইবের ব্যাটে। পাকিস্তানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন উসমান কাদির ও মিনহাস।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক গুলবদিন নাইব। আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিং পেয়ে প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান পুরো ২০ ওভার ব্যাটিং করতে পারেনি। ১৮ ওভারে ১১৫ রান করে অলআউট হয় পাকিস্তান। ইনিংসে সর্বোচ্চ ২৪ রান করেন ওমাইর ইউসুফ। ১৯ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। আফগান বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ফরিদ আহমাদ। ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফরিদ।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৫ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে