Ajker Patrika

হাসারাঙ্গাকে ‘বাঁচাতে’ কোনো কিছুই করা হয়নি, দাবি শ্রীলঙ্কার 

হাসারাঙ্গাকে ‘বাঁচাতে’ কোনো কিছুই করা হয়নি, দাবি শ্রীলঙ্কার 

ওয়ানিন্দু হাসারাঙ্গা যেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম ‘হট টপিক’। লঙ্কান এই লেগস্পিনার সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় আসছেন আলোচনায়। যার মধ্যে টেস্টে তাঁর রহস্যময় নিষেধাজ্ঞার ঘটনা এখন বেশি জ্বলন্ত। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি) উত্তর দিচ্ছে কৌশলে। 

হাসারাঙ্গার নিষেধাজ্ঞার প্রসঙ্গে চলে আসছে বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণার ব্যাপারটিও। চট্টগ্রামে চলতি সপ্তাহের সোমবার ওয়ানডে সিরিজ শেষে তড়িঘড়ি করে টেস্ট দল ঘোষণা করা হয়। তখনই ফেরানো হয় সাত মাস আগে টেস্ট থেকে অবসর নেওয়া হাসারাঙ্গাকে। ফিরতে না ফিরতেই পেলেন দুই টেস্টের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা হাসারাঙ্গা পেতেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাকে ছাড়া লঙ্কানদের খেলতে হতো ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্টের প্রথম পর্ব। হাসারাঙ্গাকে কৌশলে টেস্ট সিরিজে ফেরানো হয়েছে কি না, এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন গত রাতে এসএলসি তা অস্বীকার করেছে। সিলেটে আগামীকাল যখন শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট, তার আগেও আজ এসেছে হাসারাঙ্গার প্রসঙ্গ। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মিডিয়া ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেন, ‘আমি মনে করি, তথ্যটা ভুল। হাসারাঙ্গা নিজেই সিদ্ধান্ত নিয়েছে ও এক চিঠি লিখে জানিয়েছে যে সে তার চিন্তা বদলেছে এবং ক্রিকেট খেলতে চাচ্ছে। ক্রিকেট বোর্ডের কাছে এরই মধ্যে চিঠি গেছে ও নির্বাচকেরা সিদ্ধান্ত নিয়েছেন ও টেস্ট সিরিজের জন্য তাকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।’ 

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই আম্পায়ারিং নিয়ে আচরণবিধি ভেঙে কঠোর শাস্তি পেয়েছিলেন হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারকে অন্য চাকরি দেখতে বলে টি-টোয়েন্টিতে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। তাঁর (হাসারাঙ্গা) অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন চারিথ আসালাঙ্কা। হাসারাঙ্গা প্রথম দুই ম্যাচে থাকছেন না দেখেও তাঁকে দলের সঙ্গে নিয়ে আসে লঙ্কানরা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও উন্মোচন করেন হাসারাঙ্গা। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত