আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারে মতো ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এ হারে র্যাঙ্কিংয়ে পয়েন্টও খুইয়েছে বাংলাদেশ। তবে দল পয়েন্ট হারালেও উন্নতি হয়েছে ক্রিকেটারদের।
ব্যাটে-বলে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। আফগানদের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেটের পারফরম্যান্সে ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন তিনি। ৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে তিনি। আর ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক। সর্বশেষ সিরিজে ৭৯ রান করেছেন।
সাকিবের সঙ্গে তাইজুল ইসলাম, লিটন দাস ও তাসকিন আহমেদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন বাঁ হাতি স্পিনার তাইজুল। ৯ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৫৬ নম্বরে আছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ২ উইকেট পাওয়ার সাফল্য। আর আফগানদের বিপক্ষে শেষ ২ ম্যাচে অধিনায়কত্ব করা লিটন ৩ ম্যাচে ৯২ রানের সুবাদে র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আছেন। বোলিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দেওয়া তাসকিন।
সাকিব-তাসকিনদের উন্নতি হলেও ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজরা বোলিংয়ে ১ ধাপ করে পিছিয়েছেন। আর ২ ধাপ পিছিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে এক ধাপ পিছিয়েছেন ওয়ানডের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।
তামিম-মোস্তাফিজদের মতো পয়েন্ট হারিয়েছে বাংলাদেশও। যদিও র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারায় ৩ পয়েন্ট হারিয়েছে দল। বর্তমানে ৯৫ পয়েন্ট নিয়ে দলীয় র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা। তাদের বর্তমান পয়েন্ট ৮৮। আর শ্রীলঙ্কার ৮৭।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে