
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেইন উইলিয়ামসন। এবার তিনি মিস করবেন সাদা বলের আরেক সংস্করণ। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও তাঁর জায়গা হলো না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত রাতে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও কিউইদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। তবে কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে তাঁকে নেয়নি এনজেডসি। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার।
উইন্ডিজ সিরিজ দিয়ে ওয়ানডেতে ফিরেছেন ম্যাট হেনরি। মাংসপেশির চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডে খেলতে পারেননি। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ ওভারে ৫৩ রানে নিয়েছিলেন ২ উইকেট। তিনি খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও। উইন্ডিজ সিরিজ দিয়ে হেনরির পাশাপাশি ওয়ানডেতে ফিরেছেন আরেক কিউই পেসার কাইল জেমিসন। সবশেষ জেমিসন ওয়ানডে খেলেছেন এ বছরের মার্চে দুবাইয়ে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।
জেমিসনের পরিবর্তে ইংল্যান্ড সিরিজে খেলা ব্লেয়ার টিকনার জায়গা ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। ইংল্যান্ডকে কদিন আগে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ে টিকনারের অবদান অপরিসীম। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট ছিল তাঁরই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেস আক্রমণে জেমিসন, হেনরি, টিকনারদের সঙ্গে আছেন জ্যাকব ডাফি, জাকারি ফুক্স, নাথান স্মিথরা। যাঁদের মধ্যে স্মিথ পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে অধিনায়ক স্যান্টনারের সঙ্গে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
অকল্যান্ডে গত ৫ ও ৬ নভেম্বর নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই টি-টোয়েন্টি। সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ৯, ১০ ও ১৩ নভেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে ১৯ ও ২২ নভেম্বর। ক্রাইস্টচার্চে ২ ডিসেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ ডিসেম্বর। তৃতীয় তথা শেষ টেস্টের ভেন্যু বে ওভালের মাউন্ট মঙ্গানুই। ১৮ ডিসেম্বর শুরু হবে এই টেস্ট।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৪ ঘণ্টা আগে