
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ সাক্ষাতে স্কটল্যান্ডকে হারানোর স্মৃতি ছিল নামিবিয়ার। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের বিপক্ষে পাওয়ায় প্রতিপক্ষের সেই সুখস্মৃতি আর দীর্ঘ হতে দেয়নি স্কটল্যান্ড। এবারের টুর্নামেন্টে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছে স্কটিশরা।
ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন মাইকেল লিস্ক। নামিবিয়াকে হারাতে ব্যাটে-বলে অবদান রেখেছেন তিনি। প্রথমে বল করে ১৬ রানে ১ উইকেট নেওয়ার পর প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। ২০৫.৮৮ স্ট্রাইকরেটের ইনিংসটি না খেললে গতকালও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হতো স্কটিশদের, যার স্বীকৃতিস্বরূপ ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছেন তিনি।
ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসেই অতীতের দুঃসহ স্মৃতির কথা জানিয়েছেন লিস্ক। তিনি বলেছেন, ‘যারা আমাদের ম্যাচ দেখতে এসেছে, তাদের আস্থার প্রতিদান দিয়েছি আমরা। শেষবারের সাক্ষাতে তারা প্রথম ওভারেই আমাদের ৩ উইকেট তুলে নেয়। তাই এবারের জয়ের অনুভূতিটা বিশেষ।’
সামনে ওমান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে স্কটল্যান্ডের। দুটি ম্যাচেই অবদান রাখতে চান বলে জানিয়েছেন লিস্ক। তিনি বলেছেন, ‘সামনে দুটি বড় ম্যাচ অপেক্ষা করছে। আমার কাজ সহজ কঠিন জায়গা বল করে জায়গা খুঁজে নেওয়া। স্লটে থাকলে মাঠের বাইরে আঘাত করতে হবে। তাদের চাপে রেখে এগিয়ে যেতে হবে।’
গতকাল বার্বাডোজে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খেলেও পরে অধিনায়ক জেরার্ড এরাসমাসের ফিফটিতে চ্যালেঞ্জিং লক্ষ্য পায় নামিবিয়া। এরাসমাসের ৩১ বলে ৫২ রানের বিপরীতে ২৮ রানের ইনিংস খেলে দলকে দেড় শ রানের ওপরে সংগ্রহ এনে দেন উইকেটরক্ষক জেন গ্রিন। যদিও শেষে দল হারায় কাজে আসেনি। প্রতিপক্ষের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ব্র্যাড হুইল।
১৫৬ রান তাড়া করতে নেমে ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল স্কটল্যান্ডও। তবে পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলকে ম্যাচে পথ হারাতে দেননি রিচি বেরিংটন ও লিস্ক। জয়ের জন্য যখন দলের প্রয়োজন ৯ রান, তখন ৪ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলে আউট হন লিস্ক। সতীর্থ আউট হলেও ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৫ উইকেটের জয় এনে দেন অধিনায়ক বেরিংটন। দুই ইনিংস মিলিয়ে ম্যাচের ৩১২ রান দুই দলের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২৯৪ রান।

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২১ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে