Ajker Patrika

ছেলে ৩০ রোজা রাখায় গর্বিত তাসকিন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৫: ২০
ছেলে ৩০ রোজা রাখায় গর্বিত তাসকিন
তাসকিন আহমেদের ছেলে তাশফিন আহমেদ এবার ৩০ রোজা রেখেছে। ছবি: সংগৃহীত

অন্যান্যদের মতো তাসকিন আহমেদ ঈদ উদযাপন করছেন পরিবারের সঙ্গে। ঈদের নামাজ শেষে আজ তাসকিনের পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ছেলে তাশফিন আহমেদ রিয়ান এবার ৩০ রোজা রেখেছে। বাবা হিসেবে গর্ব অনুভব করছেন তাসকিন

দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। উৎসবের এই দিনে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। সামাজিক মাধ্যমেও বন্ধুবান্ধব-আত্মীয় স্বজনরাও ঈদ মোবারক বার্তা পাঠাচ্ছেন প্রিয়জনদের। অনেকে মুরব্বিদের কাছ থেকে পাচ্ছেন সালামি।

বাবা, মা ও দাদা প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে সালামি পেয়েছে তাসকিনের ছেলে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাশফিনের চোখে মুখে ছিল দুষ্টুমির ছাপ। তার কাছে জানতে চাওয়া, ‘সালামির টাকা দিয়ে তুমি কী করবে?’ উত্তরে তাশফিন বলল, ‘জমাব। এই টাকা দিয়ে খাট কিনব।’

এবারের ঈদে তাসকিন, তাঁর বাবা ও ছেলে ম্যাচিং ড্রেস পরে ছবি তুলেছেন। ক্যাপশনে বাংলাদেশের তারকা পেসার লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’ শরীফুল ইসলাম, মুশফিকুর রহিমরা গ্রামে পরিবারের সঙ্গে ঈদ কাটছে। ঈদের জামাতে বসে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করেছেন মুশফিক। জামাতে ছিল তাঁর ছেলেও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহ আমাদের এবং আপনার নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’ শরীফুল তাঁর বাচ্চাকে কোলে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘ঈদ মোবারক।’

পাকিস্তানের বিপক্ষে ১৫ মার্চ সিরিজ জয়ের পর ক্রিকেটাররা ঈদের ছুটিতে আছেন। নাহিদ রানা, রিশাদ হোসেনরা ঈদ উপভোগ করছেন নিজ নিজ গ্রামের বাড়িতে। ঈদের দিন নতুন সাজে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রানা, রিশাদরা। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সাকিব আল হাসান গত রাতে আবারও ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মোবারক।’

ঈদের ছুটি শেষে ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কারও আবার ব্যস্ততা থাকবে পিএসএল নিয়ে। এবারের পিএসএলে রানা, শরীফুল ও তানজিদ হাসান তামিমকে নিয়েছে পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজ ও পারভেজ হোসেন ইমন। আর নবাগত পিন্ডিজ নিয়েছে রিশাদকে। ২৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, পারাপারে মানতে হবে যে শর্ত

ইরান আক্রমণ: ৫০ বছর কোনো প্রেসিডেন্ট সাহস করেননি, ট্রাম্প কেন ঝুঁকি নিলেন

ইরাক থেকে সব সৈন্য প্রত্যাহার করছে ন্যাটো, যুক্তরাষ্ট্রে অস্ত্র বেচবে না সুইজারল্যান্ড

ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ধস নামবে মার্কিন অর্থনীতিতে: ফেডারেল রিজার্ভ কর্মকর্তা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত