ভারত সফরে মাহমুদউল্লাহ রিয়াদ যাওয়ার পর থেকেই আলোচনা—টি-টোয়েন্টিতে এটাই শেষ সিরিজ এই অলরাউন্ডারের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সে ঘোষণা আসার ব্যাপারেও ছিল ব্যাপক আলোচনা। অবশেষে সেই কথাই সত্যি হলো। টেস্টের পর আজ টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিলেন ৩৯ ছুঁই ছুঁই মাহমুদউল্লাহ। আগামী শনিবার হায়দরাবাদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১ রানে ফেরেন মাহমুদউল্লাহ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে ভালো ছন্দ ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। সব মিলিয়ে অবসর নিয়ে ভেবেছেন মাহমুদউল্লাহ নিজেও।
কাল দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি।’
তবে অবসরের কারণ হিসেবে আলাদা কোনো কিছু না বললেও তাঁর কথায় স্পষ্ট ছিল সময় এবং দলের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনই দল গোছানোর পরামর্শ তাঁর। দল গোছাতে এবং তরুণদের সুযোগ দিতে অবসরের জন্য এই সময়টা বেছে নিয়েছেন মাহমুদউল্লাহ।
এটাই অবসরের সঠিক সময় উল্লেখ করে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়। পরের বিশ্বকাপের জন্য এখনই প্রস্তুতি শুরু করা উচিত।’
অবসরের প্রসঙ্গে প্রথমে আপত্তি জানিয়েছিল মাহমুদউল্লাহর পরিবার। যদিও পরে বোঝানোর পর সায় দিয়েছেন পরিবারের সদস্যরাও। এই অলরাউন্ডার বলেন, ‘ভারত সিরিজের অনুশীলন শুরুর সময়ই এসব (অবসর) নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম। পরিবার শুরুতে বোঝেনি, তারা ভেবেছিল এইটা সঠিক সময় নয়। আমি নানাভাবে পরিবারকে বুঝিয়েছি, এরপর তারা বুঝেছে। তারপর আমি বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছি।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনে যে ৪৮ দলের বিশ্বকাপ হবে, তার মধ্যে আছে ইরানও। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে খেলাধুলার ওপর। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনাকর এক অবস্থা। এই যুদ্ধাবস্থার বলি হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটও। সিরিজ বাতিলের পাশাপাশি বাতিল করা হয়েছে অনুশীলন ক্যাম্পও।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরব ছেড়ে গেলেন কি না—এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাঁর ৬১ মিলিয়ন পাউন্ড মূল্যের ব্যক্তিগত বিমানটি সৌদি আরব থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে উড়ে যাওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ হেরেছে, এমনটা অনুমিত ছিলই বলা যায়। কিন্তু হারের ব্যবধানটা চমকে দেওয়ার মতো। নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র দুই গোল হজম করেছে পিটার বাটলারের দল। বিপরীতে কোনো গোল দিতে না পারলেও সম্ভাবনা জাগিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের বেশি সময় চীনকে গোল করার কোনো সুযোগই দেয়নি।
২ ঘণ্টা আগে