
ক্রিকেট বিশ্বে এখন অন্যতম আলোচিত পেসার নাহিদ রানা। গতির কারণে আলাদাভাবে নজর কেড়েছেন এই পেসার। এরই মধ্যে কিংবদন্তি বোলারদের প্রশংসা কুড়িয়েছেন রানা। এবার তাঁর গতির প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার স্পিনিং অলরাউন্ডার ক্রিস গ্রিন।
সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন গ্রিন। অন্যদিকে রানা খেলেছেন বাবর আজমের দল পেশোয়ার জালমির হয়ে। ফ্র্যাঞ্চাইজিটির বিপক্ষে একটি ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে উইজডেন ক্রিকেট পডকাস্টে টাইমাল মিলসকে রানার আগুনে গতি প্রসঙ্গে কথা বলেন গ্রিন।
গ্রিন বলেন, ‘জানি না মিলস, তুমি নাহিদ রানার বোলিং দেখেছ কি না। সে একেবারে রকেটের গতিতে বল করে। আমার সৌভাগ্যই বলতে হবে, আমাকে ওর মুখোমুখি হতে হয়নি (পিএসএলে)। নিউজিল্যান্ড সিরিজের সময় সে দেশে ফিরে গিয়েছিল, পরে ফাইনালের আগে দলে যোগ দেয়। যে ফাইনালে অবশ্য আমাদেরই থাকার কথা ছিল। যাই হোক, আমি ওর বোলিং মাঠে বসে দেখেছি।’
পিএসএলে রানার আগুনে গতির বোলিংয়ের মুখোমুখি হতে চাননি গ্রিন। তিনি বলেন, ‘এমন এক স্পেল ছিল, যখন একজন বোলার এত দ্রুত বল করছে যে, তার বল গুনতে হয়। ভাবছিলাম, আচ্ছা সে তো নতুন বলে শুরু করেছে, এখনো ২৩টা বল বাকি। কোনো উইকেট পায়নি, কিন্তু আমি বাজি ধরছি আরও ৭-৮টা বলের মধ্যেই কিছু একটা ঘটাবে। তখন মনে হচ্ছিল, ‘ক্যাপ্টেন বাবর, প্লিজ রানার হাতে বল তুলে দাও! পরপর ওভার দাও। যখন উইকেট দরকার, তখন ওকেই ব্যবহার করো। শেষের দুই ওভার বা ডেথে শেষ ৪-৫ ওভারের জন্য জমিয়ে রেখো না (হাসি)।’
রানার প্রশংসা করে গ্রিন আরও বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের কয়েকজন সত্যিই ভালো পেসার আছে বলে মনে হয়। নিউজিল্যান্ড সিরিজেরও কিছু অংশ দেখেছিলাম। আমাদের গ্রুপে অনেক কিউই (নিউজিল্যান্ডের ক্রিকেটার) ছিল, আর তারা নাহিদের বোলিং দেখে বেশ মুগ্ধ হয়েছিল।’

এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপে প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। তিন দলের বিপক্ষেই লড়াইটা কঠিন হবে—তা স্বীকার করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। তবে এই কঠিন গ্রুপকেই দলের উন্নতির সুযোগ হিসেবে দেখছেন তিনি। এমনকি এশিয়ান গেমসে পদক জ
৩ মিনিট আগে
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। ইংল্যান্ডে যেতে অনাগ্রহী আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাজি করাতে তাঁর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি।
২০ মিনিট আগে
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্ক এবার শেষ হতে যাচ্ছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। দলবদলের শেষ দিনে তাঁর শেফিল্ডে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে লেস্টারশায়ার লাইভ।
৩৪ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৪২ মিনিট আগে