
তারকা ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। শহীদ আফ্রিদি ২০০৯ সালে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো চিন্তাভাবনা নেই তাঁর। পাকিস্তানের তারকা অলরাউন্ডার এখানে বাংলাদেশের দিকে ইঙ্গিত করেছেন।
সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা—বাংলাদেশের দুই তারকা এবারের বিপিএলে নেই। তাঁদের নামের পাশে রাজনৈতিক ট্যাগ লেগে যাওয়াই বিপিএলে না খেলতে পারার কারণ।
সামাজিকমাধ্যমে যাঁরা বেশি সক্রিয়, তাঁদের কাছে ৫ আগস্ট বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পরের ঘটনাগুলো অজানা নয়। সরাসরি না বললেও আফ্রিদি সেদিকেই ইঙ্গিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাকিস্তানি অলরাউন্ডার গত রাতে একটা ভিডিও ছেড়েছেন। আড্ডার এক ফাঁকে তামিম ইকবাল জিজ্ঞেস করেন, ‘রাজনীতিতে কি আসবেন শাহীদ ভাই?’ আফ্রিদি বলেছেন, ‘যে হাল তোমাদের, রাজনীতিতে আর আসছি না।’
এবারের বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন আফ্রিদি। তামিমের সঙ্গে আড্ডায় সেখানে ছিলেন শহীদ আফ্রিদির জামাতা শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবীসহ আরও কয়েক জন ক্রিকেটার। তামিমের প্রশ্নের পর শহীদ আফ্রিদির উত্তরে অট্টহাসি দিয়েছেন শাহীন-নবীরা। আড্ডাচ্ছলে নবীর ওয়ানডে থেকে অবসর নেওয়ার প্রসঙ্গও এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথাটাই আবার বলেছেন আফগান অলরাউন্ডার। শহীদ আফ্রিদি বললেন,‘না, না। অবসর নিও না।’ তামিমের প্রশ্ন নবীকে, ‘টি-টোয়েন্টি তো খেলবেন?’ আফগান অলরাউন্ডারের উত্তর,‘শুধুই টি-টোয়েন্টি।’
ফরচুন বরিশালকে এবারও নেতৃত্ব দিচ্ছেন। সেই দলে খেলছেন শাহিন-নবীর মতো তারকা অলরাউন্ডাররা। ১৯ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে চিটাগং ও ঢাকা। তবে ১৫ জানুয়ারি পর্যন্ত শাহিনের খেলার অনুমতি রয়েছে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে