Ajker Patrika

আফ্রিকায় এবার বাংলাদেশের মেয়েদের আরেক রেকর্ড

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২১: ৪৯
আফ্রিকায় এবার বাংলাদেশের মেয়েদের আরেক রেকর্ড

বেনোনিতে মুরশিদা খাতুনের অপরাজিত ৬২ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওটিই যে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের! এবার মুরশিদা প্রোটিয়া মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন আরেকটি ঝকঝকে ইনিংস। ১০০ বলে ১২ চারে করলেন ৯১ রান। বাংলাদেশও পেল ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ। 

দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তো বটে ওয়ানডেতেও এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগেরটি ছিল পাকিস্তানের বিপক্ষে। হ্যামিল্টনে গত বছর বিশ্বকাপে ৭ উইকেটে ২৩৪ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আর প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ স্কোরটি ছিল ২০৬ / ৮,২০১৭ সালে কক্সবাজারে। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৬৬ রান এনে দেন শামীমা সুলতানা ও ফারাজানা হক। তাদের জুটিতে ছেদ টানেন এলিজ-মারি মার্ক্স। ৩৪ রানে ফেরেন শামীমা। এরপর মুরশিদার সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে ডেলমি টাকারের বলে বিদায় নেন ফারজানা (৩৫)। 

তবে এই জুটি ভাঙলেও বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুরশিদা। অধিনায়ক ও উইকেটরক্ষক জ্যোতিকে পেয়ে তাঁর ব্যাটও হাসতে থাকে। দুজনে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১৯০ রানে ননকুদুলেকো মালাবার কট অ্যান্ড বোল্ড হোন জ্যোতি (৩৮)। 

জ্যোতিকে হারালেও বাংলাদেশকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দেন মুরশিদা। তাঁকে সঙ্গ দেন আরেক অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার (২৭)। তবে মুরশিদা আফসোস করতেই পারেন, খুব কাছে গিয়েও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি না পাওয়ায়। বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। আর মুরশিদার তৃতীয় ফিফটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত