১৭ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গেছে ইংল্যান্ড। ১-৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি। সবশেষ ২০০৫ সালে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল ইংলিশরা।
দীর্ঘ সময় পর পাকিস্তানে খেলতে যাওয়া ইংল্যান্ড দলের নেতৃত্বে আছেন বেন স্টোকস। তাই এই সিরিজকে ভিন্নভাবেই যেন স্মরণীয় করে রাখতে চাইছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। স্টোকস ঘোষণা দিয়েছেন, এই সিরিজে নিজের ম্যাচ ফি’র সম্পূর্ণ অর্থ পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করবেন।
পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য উদ্গ্রীব স্টোকস। টুইটারে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক লিখেছেন, 'এই ঐতিহাসিক সিরিজে প্রথমবার পাকিস্তানে আসতে পেরে দারুণ লাগছে। টেস্ট দল হিসেবে ১৭ বছর পর এখানে ফেরা খুবই রোমাঞ্চকর।’
পাকিস্তানের বন্যার্তদের নিয়ে স্টোকস লিখেছেন, 'এই বছরের শুরুর দিকে বন্যা পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করেছিল, তা দেখতে খুবই দুঃখজনক ছিল। দেশটির জনগণের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। খেলা আমার জীবনে অনেক কিছু দিয়েছে। আমি মনে করি, এখনই সঠিক সময় ক্রিকেটের বাইরে গিয়ে কিছু করার।’
ক্ষতিগ্রস্তদের সিরিজের ম্যাচ ফি দেওয়ার বিষয়টি উল্লেখ করে স্টোকস লিখেছেন, ‘এই টেস্ট সিরিজ থেকে আমার ম্যাচ ফি পাকিস্তানের বন্যার্তদের জন্য দান করব। আশা করি, এই অনুদান পাকিস্তানের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠনের সাহায্য করবে।’
পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ক্ষতির পরিমাণ ৪ হাজার কোটি ডলারেরও বেশি। মারা গেছে ১ হাজারেরও বেশি মানুষ।
মুলতানে ৯-১৩ ডিসেম্বর হবে পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর করাচিতে হবে সিরিজের শেষ টেস্ট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে