
আট বছর পর মোস্তাফিজুর রহমানের পিএসএলে প্রত্যাবর্তনটা হয়েছে মনে রাখার মতো। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে তাঁর দল লাহোর কালান্দার্স জিতেছে ৬৯ রানে। তবে সব ছাপিয়ে লাহোর-হায়দরাবাদ ম্যাচ আলোচনায় আরেক কারণে। হঠাৎ করে বলের রং বদলে গেল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হয়েছে ১১তম পিএসএল। দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম দিনই ঘটল বিরল ঘটনা। সাদা বলের রং বদলে সেটা হয়ে গেল মেরুন। তাতে করে বদলাতে হয়েছে বলও। এটা নিয়ে রসিকতা করতে ছাড়েনি হায়দরাবাদ কিংসমেনও। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হায়দরাবাদ লিখেছে, ‘নিজেদের প্রথম পিঙ্ক-বল ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষকে অভিনন্দন।’

টস জিতে গতকাল আগে ব্যাটিং নিয়েছে লাহোর কালান্দার্স। তাদের ইনিংসে ১৫তম ওভার শেষে বলের রং মেরুন হতে দেখা যায়। তৎক্ষণাৎ বল পরিবর্তন করা হয়। তবে লাহোরের ইনিংসের দ্বিতীয় ওভারেই বল বদলানোর কথা বলেছিলেন হায়দরাবাদের ব্যাটার মারনাশ লাবুশেন। তিনি একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আম্পায়ারদের বলেছি, ‘কী হচ্ছে এসব? বল তো পুরো লাল হয়ে গেছে।’ পোশাক বা তেমন কিছু থেকে হতে পারে। এমন ঘটনা আগে কখনো দেখিনি।’’
বলের রং পরিবর্তনের নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। তবে ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, হায়দরাবাদ কিংসম্যানের মেরুন রঙের কিট থেকেই বল সাদা থেকে মেরুন হয়ে গেছে।
লাহোরের ৬৯ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। ৩৯ বলে ১০ চারে করেছেন ৫৩ রান। যেখানে ফখর ও মোহাম্মদ নাঈম ৫১ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। আর ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদির শেষ দুই বলে জোড়া ছক্কায় ১৯৯ রান করে লাহোর কালান্দার্স। পরবর্তীতে লাহোরের নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দরাবাদ পুরো ২০ ওভার খেলে ১৩০ রানে আটকে যায়।
পিএসএল ক্যারিয়ারের কিপটে বোলিং গত রাতে করেছেন মোস্তাফিজ। ৪.৭৫ ইকোনমিতে নিয়েছেন এক উইকেট। এর আগে দুইবার মোস্তাফিজ ৫ ইকোনমিতে বোলিং করেছিলেন। সেই দুইবারই অবশ্য দুই ওভার করে বোলিং করানো হয়েছিল তাঁকে দিয়ে।
মোস্তাফিজের প্রত্যাবর্তনের রাতে অভিষেক হয়েছে আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের। সচরাচর ওপেনিংয়ে ব্যাটিং করলেও গত রাতে ইমনকে খেলানো হয়েছে চার বলে। ১৩ বলে ১ ছক্কায় করেছেন ১৪ রান। লাহোরের পরের ম্যাচ ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে।

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। ফ্রান্সের সময়ও কাটছে মাঠের ব্যস্ততায়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখেই বাকি সতীর্থদের মতো কিলিয়ান এমবাপ্পেও পুরো মনোযোগ রাখছেন প্রস্তুতিতে। একই সঙ্গে ফ্রান্সের সেরা হওয়ার অপেক্ষায় এই ফরোয়ার্ড।
৩ মিনিট আগে
লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে গতকাল দর্শকশূন্য মাঠে শুরু হয়েছে ২০২৬ পিএসএল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকেরা জিতেছে ৬৯ রানে। একই মাঠে আজ পিএসএলে মুখোমুখি হবে করাচি কিংস-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও একের পর এক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন সাকিব আল হাসান। কখনো ব্যাটিংয়ে, কখনো বোলিংয়ে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে এনেছেন। এবার তাঁর নাম উঠে গেছে উইজডেনে আইপিএলের সেরা একাদশে।
৩ ঘণ্টা আগে
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির কাছে শিরোপা জয় দূরে থাক। বিশ্বকাপে তারা হয়ে উঠেছে অমাবশ্যার চাঁদ। ২০১৪ সালের পর টানা দুইবার বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি ইতালিয়ানরা। দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপে অংশ নিতে এখন তাদের দরকার কেবল এক জয়।
৩ ঘণ্টা আগে