
হারারে টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ে বোলারদের সামনে বাংলাদেশের টপ অর্ডার আর মিডল অর্ডার কী কাঁপান কাঁপল! ৮ উইকেটে ২৯৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ আজ সেই জিম্বাবুয়ের বোলারদের কাঁপাচ্ছে! কাঁপাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বোলার তাসিকন আহমেদ আবির্ভূত হয়েছেন দুর্দান্ত ব্যাটসম্যান হিসেবে। অপরাজিত আছেন ৫২ রানে।
মাহমুদউল্লাহ–তাসকিন জুটিতেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি।
দ্বিতীয় দিনে ব্লেসিং মুজরেবানির করা ৯২ তম ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদের দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ! শট দেখে বোঝার উপায় নেই দশে নামা পেসার তাসকিন। শুধু দুর্দান্ত ব্যাটিংই করেননি, কথা লড়াইয়েও দুর্দান্ত জিম্বাবুয়ের বোলারদের। আজ হারারে টেস্টের দ্বিতীয় দিন সকাল থেকেই ব্যাটিং ও শরীরি ভাষায় মুগ্ধতা ছড়িয়েছেন এই পেসার।
উইকেটের চারপাশে খেলেছেন দৃষ্টিনন্দন সব শট। তার খেলার ধরনে জিম্বাবুয়ের বোলারও নিশ্চয় হতাশ হয়েছেন। ৮ উইকেটে ২৯৪ রানে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। আগে দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তাসকিন দিনের শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সর্বোচ্চ নবম উইকেট জুটির নতুন রেকর্ড গড়েন এই দুজন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে