হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় দিনের প্রথম সেশনে জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা ছড়ি ঘোরালেও দ্বিতীয় সেশনটায় ফিরে এসেছে বাংলাদেশ। ৩ উইকেটে তুলে নিয়ে স্বস্তি ফিরিয়েছেন সাকিব আল হাসান। ৯৪তম ওভারে জিম্বাবুয়ের স্কোর ৫ উইকেটে ২৪০ রান।
২ উইকেট ২০৯ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে জিম্বাবুয়ে। দলীয় ২২৫ রানে ডিওন মায়ার্সকে (২৭) মিরাজের ক্যাচে পরিণত করেন সাকিব। উইকেট নতুন আসা টিমাসেন মারুমাকেও (০) এলবিডব্লুর ফাঁদে ফেলেন সাকিব। জিম্বাবুয়ের মিডল অর্ডার ধসিয়ে দিতে এগিয়ে আসেন তাসকিন আহমেদও। রয় কায়াকে (০) উইকেটের পেছনে লিটনের ক্যাচে পরিণত করে ফেরান তাসিকন। সাকিব–তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের স্কোর ২/২২৫ থেকে হুট করে ৫/২২৯ করে দ্বিতীয় সেশনে হাসি ফিরেছে বাংলাদেশের। ১ উইকেটে ১১৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষে করা জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান আজ শুরু থেকেই বেশ দাপটের সঙ্গে ব্যাটিং করছিলেন। বিশেষ করে টেলর। শন উইলিয়ামসের অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বের ভার পাওয়া টেলর যেন ব্যাটিংয়ের ভারটাও নিজের কাঁধে তুলে নিয়েছেন। ব্যাটিং করছিলেন ওয়ানডে মেজাজে।
৪৭ ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানকে ছক্কা মেরে টেলর পৌঁছান ফিফটিতে। ১১ তম টেস্ট ফিফটিটি করতে টেলরের লেগেছে ৫৮ বল। অন্য প্রান্তে টেস্ট মেজাজে খেলছিলেন কাইতানু। মেহেদী হাসান মিরাজকে মারতে গিয়ে স্কয়ার লেগে বদলি ফিল্ডার ইয়াসির আলী রাব্বীর হাতে ক্যাচ তুলে দেন টেলর। আউট হওয়ার আগে অবশ্য ওয়ানডে মেজাজে ৯২ বলে করেছেন ৮১ রান। দলীয় ১৭৬ রানে টেলর আউট হওয়ার আগে দুজনে মিলে গড়েন ১১৫ রানের জুটি।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৬৮ রানের জবাবটা ভালোই দিচ্ছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় সেশনে সাকিব–তাসকিনের ধাক্কায় আপাতত চাপেই আছে স্বাগতিকেরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে