
২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতে হওয়া মাঠে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান করেছেন তিনি। সেই মাহমুদউল্লাহর নাম নেই ২০২৪ আইপিএলের নিলামে। অন্যদিকে মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিলেও নিলামে তাঁর ভিত্তিমূল্য ২ কোটি টাকারও বেশি।
২০২৪ আইপিএল সামনে রেখে বাংলাদেশের ৬ ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। মাহমুদউল্লাহ ছাড়া বাকি পাঁচ ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। ছয় ক্রিকেটারের মধ্যে নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মোস্তাফিজ, তাসকিন, শরীফুল। ২০২৪ আইপিএলের চূড়ান্ত নিলামের তালিকায় থাকা ক্রিকেটারের তালিকা গতকালের নাম প্রকাশ করার পর জানা গেছে। বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ফিজের। মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা। বাংলাদেশের বাঁহাতি পেসারের পরেই আছেন তাসকিন। তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি (প্রায় বাংলাদেশি ১ কোটি টাকা)। শরীফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি (বাংলাদেশি ৬৬ লাখ টাকা)।
চূড়ান্ত তালিকায় থাকা ৩৩৩ ক্রিকেটারকে ১৯ ডিসেম্বর দুবাইয়ে তোলা হবে আইপিএলের মিনি নিলামে, যার মধ্যে ২১৪ ক্রিকেটার ভারতের আর বিদেশি ক্রিকেটার ১১৯। এর আগে সাকিব আল হাসান, লিটন দাস, মোস্তাফিজুর রহমান—তিন বাংলাদেশি ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। যেখানে সাকিব ও লিটন ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে আর দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ খেলছেন গত কয়েক বছর ধরে। সাকিব, লিটন—বাংলাদেশের এই দুই ক্রিকেটারের কারোরই ড্রাফটে নাম ছিল না।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে