মাঠে কত অসম্ভবকেই তো সম্ভব করেছেন। তেমন আরেকটি গল্প লিখতে চলেছেন সুনীল নারাইন। ৭৫ ঘণ্টায় দুই মহাদেশের দুই ক্রিকেট লিগে ৪টি ম্যাচ খেলবেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। এ যেন হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।
টি-টোয়েন্টি যুগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের চাহিদা তুঙ্গে। নারাইনও খেলে চলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সীমিত ওভারের ক্রিকেটের সেরাদের একজন তিনি। এবার এক সপ্তাহের টি-টোয়েন্টির প্রতিশ্রুতি মেটাতেই এক ভ্রমণ যুদ্ধে নামতে হচ্ছে নারাইনকে। আটলান্টিকের ওপর দিয়ে ৯ হাজার মাইল পাড়ি দেওয়ার পরিকল্পনা করতে হচ্ছে ৩৫ বছর বয়সী এই ত্রিনিদাদিয়ানকে।
সামনে প্রথমবারের মতে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি লিগ। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উদ্বোধনী আসরে নারাইন খেলবেন এলএ নাইট রাইডার্সের হয়ে। আর বর্তমানে যুক্তরাজ্যর ভাইটালিটি ব্লাস্টে তিনি খেলছেন সারের হয়ে। আইপিএল শেষের পর এই লিগ খেলতে গত ছয় সপ্তাহ ধরে যুক্তরাজ্যে তিনি। ইতিমধ্যে সারের হয়ে ১৫টি ম্যাচও খেলে ফেলেছেন। ফ্র্যাঞ্চাইজিটি সর্বোচ্চ ২০ উইকেটশিকারিও তিনি। ব্যাট হাতেও নিজেকে পুনরায় আবিষ্কার করছেন। তাঁর ব্যাটিং গড় ২২.৫৫ ও স্ট্রাইকরেট ১৫৯.৮৪।
গত শুক্রবার রাতে ম্যানচেস্টারে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সারেকে দুর্দান্ত জয়ও এনে দিয়েছেন নারাইন। সেই ম্যাচ খেলার পর বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে ডালাসে এমএলসির উদ্বোধনী ম্যাচে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে এলএ নাইট রাইডার্সের হয়ে খেলতে যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক তাঁর আইপিএলের ক্লাব কলকাতা নাইট রাইডার্স। একই ফ্র্যাঞ্চাইজির মালিকের অধীন ত্রিনবাগো ও আবুধাবির হয়েও খেলেছেন নারাইন।
সারের আশা, আগামী স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাজ্যে ফিরবেন নারাইন। অংশ নেবেন ব্লাস্টের সেমিফাইনালে সমারসেটের বিপক্ষে। ম্যাচটি হবে এজবাস্টনে, স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে। শেষ চারে জিতলে একইদিন সন্ধ্যায় বার্মিংহামে তারা ফাইনালে মুখোমুখি হবে অন্য দুই সেমিফাইনালিস্ট এসেক্স বা হ্যাম্পশায়ারের।
সেই ম্যাচ খেলার পর নারাইন ডালাসে এলএ নাইট রাইডার্সের হয়ে রোববার দিবাগত রাতে দ্বিতীয় ম্যাচ খেলবেন। যদি সারে ব্লাস্টের ফাইনালে ওঠে, তাহলে নারাইনকে ৭৫ ঘণ্টার মধ্যে এই চার ম্যাচ খেলতে হতে পারে। যেখানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপ মহাদেশ থেকে আমেরিকা মহাদেশে দুইবার করে যাতায়াত করতে হবে। প্রতিবার ১৮ ঘণ্টা করে ফ্লাইটে কাটাতে হবে তাঁকে। এমন ভ্রমণক্লান্তি শেষে আদৌ কি মাঠে নামা সম্ভব হবে নারাইনের?
তবে নারাইনের সফরসূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে সতীর্থ সম্পর্কে সারের অধিনায়ক ক্রিস জর্ডান ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘এটাই পরিকল্পনা। তার সূচি খুবই আঁটসাঁট, আর এখানেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অবস্থাটা ঠিক স্পষ্ট হয়। খেলার শুরু থেকে আমি এটার চ্যালেঞ্জ সম্পর্কে জানি, তবে অঙ্গীকার থাকলে সবকিছু ঠিক হয়ে যায়।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে