চরম ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ফজল হক ফারুকী ও মুজিব উর রহমানের সামনে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কুশল মেন্ডিসরা। আফগানদের সামনে ১০৬ রানের চ্যালেঞ্জ দিয়েছেন তারা। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ২ বল বাকি থাকতে ১০৫ রানে থামে লঙ্কানরা।
টসে জিতে আগে ফিল্ডিং নিয়ে ভুল করেনি আফগানরা। শুরুতেই তাদের দারুণ দুটি ব্রেক-থ্রু এনে দেন পেসার ফজল হক ফারুকী। প্রথম ওভারের শেষ বলে উদ্বোধনী ব্যাটার কুশল মেন্ডিসকে ফেরান তিনি। একই ওভারের শেষ বলে নতুন ব্যাটার চারিথ আসালাঙ্কাকে ফেরান এই পেসার। শুরুতেই দুই টপ অর্ডার ব্যাটারের বিদায়ে দায়িত্ব নিতে ব্যর্থ হন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও (৩)। আফগান পেসার নাবিন উল হকের শিকার হন তিনি।
দলীয় ৫ রানে তিন ব্যাটারকে হারিয়ে বড় বিপাকে পড়ে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে ধানুশকা গুনাথিলিকাকে নিয়ে জুটি বাধেন ভানুকা রাজাপক্ষে। তাঁদের ৪৪ রানের জুটি ভাঙে গুনাতিলিকা (১৭) ফিরলে। ষষ্ঠ ব্যাটার হিসেবে উইকেটে এসে ব্যর্থ হয়ে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও।
একপাশ আগলে রাখেন রাজাপক্ষে, অন্যপ্রান্তে উইকেট পড়ে নিয়মিতভাবে। বেশিক্ষণ থিতু হতে পারেননি রাজাপক্ষেও। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে ৩৮ রান করা এই ব্যাটারকে রানআউটে ফেরান মোহাম্মদ নবী। শেষের দিকে চামিকা করুণারত্নের ৩১ রানে চড়ে ১০৫ রানে থামে লঙ্কানরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে