
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—বিপিএলে আরও এক বার সেটা প্রমাণ করে দেখালেন তামিম ইকবাল। গতবারের মতো এবারও ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে তাঁর নেতৃত্বে। ব্যাটিংটাও করেছেন দুর্দান্ত। ছন্দে থাকা তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথাটা উঠেছে অনুমিতভাবেই।
২০২৪ বিপিএলে তামিম হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। এবার তিনি হয়েছেন ফাইনালসেরা খেলোয়াড়। মিরপুরে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় করেছেন ৫৪ রান। উদ্বোধনী জুটিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে ৪৯ বলে ৭৬ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৯৫ রানের লক্ষ্যে নামা ফরচুন বরিশাল ৩ বল হাতে রেখে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে জিতল বিপিএলের শিরোপা। যদি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতেন—ফাইনালসেরা তামিম সংবাদ সম্মেলনে গেলে এই প্রশ্ন করা হয়েছে। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার সিদ্ধান্তটা আমি বুঝেশুনেই নিয়েছি। সবকিছুর একটা সময় থাকে। ছোটবেলা থেকেই আমি যখন ক্রিকেট খেলতাম, সব সময় দোয়া করতাম যেন এমন সময় খেলাটা ছাড়তে পারি, মানুষ আমাকে এসে বলে, ‘তুমি আরও এক-দেড় বছর খেলতে পারতে।’ আলহামদুলিল্লাহ, আমি সেই সুযোগটা পেয়েছি।’
এ বছরের ১০ জানুয়ারি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। তবে বাংলাদেশের জার্সিতে তিনি সবশেষ খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। নানা ঘটনাপ্রবাহে তামিমের খেলা হয়নি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। যা নিয়ে সেসময় তুলকালাম কাণ্ড হয়েছিল।
২০২৩ পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার ব্যাপারে নানা রকম কথাবার্তা শোনা গিয়েছিল। তখন কী হয়েছিল, সেটার কথা গতকাল আবারও বলেছেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের আগে আমার কিছু সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমার ছেলের জন্য। আমি আরও খেলে যাই, এটা চেয়েছিল সে। তবে যদি ২০২৩ সালের ঘটনা না ঘটত এবং বিরতি না পড়ত, আমি হয়তো আরও এক-দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম। কিন্তু সেই বিরতির পর বিভিন্ন বিষয় মাথায় এসেছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি। ফিরলে কেমন করব, এটা নিয়ে ভাবিনি।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে