সন্তানকে হারানোর ব্যথা যেকোনো অভিভাবকের জন্য হৃদয়বিদারক। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার মুহূর্তে তার কাছে থাকতে না পারলে সেটা মেনে নেওয়া আরও কঠিন।
ডেভিড মিলার গতকাল এই বাস্তবতার সম্মুখীন হয়েছেন। ভারতে সফরে থাকা দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটারের শিশুকন্যা স্কেট মারা গেছে। দীর্ঘদিন হলো ক্যানসারের সঙ্গে লড়াই করছিল সে।
জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক খবরটা মিলার দিয়েছেন সামাজিক মাধ্যমে। লিখেছেন, ‘ওপারে ভালো থেকো আমার ছোট্ট রকস্টার। তোমায় চিরকাল ভালোবেসে যাব। (ক্যানসারের বিরুদ্ধে) লড়াইকে তুমি ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিলে। শিখিয়েছিলে কীভাবে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হয়।’ মিলারের মেয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেকে।
৩৩ বছর বয়সী মিলার ব্যক্তিগত তথ্য খুব একটা সামনে আনেন না। দুই বছর আগে নিজের জন্মদিনে প্রেমিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। যদিও সেই নারীর নাম-পরিচয় জানাননি। ব্যক্তি জীবনে অবিবাহিত মিলার আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসে থাকতে বলিউড অভিনেত্রী ও দলটির মালিক প্রীতি জিনতার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়।
তবে ক্যানসারে মারা যাওয়া মিলারের মেয়ের মা কে, সেটা জানার সুযোগ নেই। অনেকের ধারণা, স্কেট ছিল মিলারের পালিত মেয়ে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে