সরকারের সীমাহীন দুর্নীতিতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। তিন মাস ধরেই দেশটিতে সরকার পতনের আন্দোলন চালিয়ে আসছে সাধারণ জনগণ।
বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দুর্নীতিবাজদের ক্ষমতাচ্যুত করতে জনতার এই শক্তিতে শামিল হন সনাৎ জয়াসুরিয়াও। সরকারের বিরুদ্ধে জনগণের এমন একতা আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন ১৯৯৬ বিশ্বকাপ জয়ী লঙ্কান কিংবদন্তি।
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটাররা বিক্ষোভের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। অর্জুনা রানাতুঙ্গা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেরা ভার্চ্যুয়াল প্রতিবাদ জানিয়েছেন। তবে জয়াসুরিয়ার মতো তাঁরা কেউ রাজপথে নামেননি।
বিংশ শতাব্দীর শেষ ভাগে পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ওয়ানডে ক্রিকেটের মানদণ্ড বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া। এবার দেশের নাজুক পরিস্থিতি বদলানোর দায়িত্ব নিয়ে বলেছেন, ‘সব সময় শ্রীলঙ্কার মানুষের পাশে আছি। আমার দৃঢ় বিশ্বাস, দেশজুড়ে বিজয় উৎসব হবে। আর সেটা অহিংস পথে।’
শ্রীলঙ্কায় রাজাপক্ষের পরিবার বহু বছর ধরে ক্ষমতায় ছিল। জনগণের বিক্ষোভের মুখে শুরুর দিকে প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপক্ষে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তবে তাঁর ছোট ভাই রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে নিজের ক্ষমতা ধরে রেখেছিলেন। পরে তিনি রনিল বিক্রমাসিংহকে নতুন প্রধানমন্ত্রী করেছিলেন।
কিন্তু শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাই কদিন আগে দেশটির জনগণ আবারও বিক্ষোভ শুরু করেছেন। জয়াসুরিয়া জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভে স্লোগান দিয়েছেন। রাষ্ট্রপতির উদ্দেশে লিখেছেন, ‘অবরোধের দিন শেষ। আপনার দুর্গের পতন হয়েছে। জনতার শক্তি জয়লাভ করেছে। দয়া করে মর্যাদার সঙ্গে পদত্যাগ করুন।’
সাঙ্গাকারা বিক্ষোভের একটি ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটাই আমাদের ভবিষ্যৎ।’
১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর শ্রীলঙ্কা সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সংকট এতটাই তীব্র যে, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল এমনকি ওষুধ কেনার টাকার নেই তাঁদের কোষাগারে। ঋণের ভারে জর্জরিত দেশটি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে