
হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। নিজের কঠিন এই সময়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার পাশে পাচ্ছেন তাঁর অনেক সতীর্থকে। রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শেখ মেহেদী, শরীফুল ইসলামের পর সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন সাকিব। এরই মধ্যে তাঁর (সাকিব) বিরুদ্ধে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা দায়ের হয়েছে আদাবর থানায়। অথচ যে সময় (৭ আগস্ট) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তখন সাকিব দেশের বাইরে ছিলেন। সাকিবকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ মুমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি! গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়।’
মুমিনুলের আশঙ্কা, এ ঘটনায় ভাবমূর্তি নষ্ট হতে পারে দেশের ক্রিকেটের। বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবেন সাকিব ভাই।’
সাকিবকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে এরই মধ্যে বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বিসিবি অবশ্য জানিয়েছে, তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে এক পরিচালক আজকের পত্রিকাকে বলেছেন, আইনি কোনো জটিলতা না থাকলে তাঁরা ক্রিকেটার সাকিবকে হারাতে চাইবেন না।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে