পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ, এটা আগে থেকেই জানা ছিল। বাকি ছিল শুধু কবে দুই দলের পূর্ণাঙ্গ সিরিজটি শুরু হবে। গতকাল সেটিও জানিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
সবশেষ ২০২২ সালের সফরের মতো এবারও টেস্ট দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। ক্যারিবিয়ান সফরে এবারও ২ টেস্টের সঙ্গে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। সবশেষ সফরে স্বাগতিকদের ওয়ানডেতে ধবলধোলাই করলেও বাকি ২ সংস্করণে হেরে যায় বাংলাদেশ।
সবশেষ সফরের মতো এবারও অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ক্রিকেটের আদি সংস্করণের প্রথমটি শুরু হবে ২২ নভেম্বর। আর দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু হবে ৩০ নভেম্বর। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট সিরিজ শেষেই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর, বাকি দুটি ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডের সব ম্যাচ সেন্ট কিটসে।
২০২২ সালের সফরে ওয়ানডে দিয়ে সফর শেষ করলেও এবার টি-টোয়েন্টি দিয়ে শেষ সমাপ্তি টানবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের প্রথমটি ১৫ ডিসেম্বর। দ্বিতীয়টি হবে ১৭ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বরের ম্যাচ দিয়ে সফর শেষ হবে। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ সেন্ট ভিনসেন্টে।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একইসঙ্গে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে পা রাখল তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া নরওয়ের শেষ বত্রিশে প্রতিপক্ষ আইভরি কোস্ট। আর ভুল কৌশলের চড়া মূল্য দিয়ে মাঠ ছাড়তে হয় হালান্ডহীন নরওয়েকে। টরন্টোয় গ্রুপের অপর ম্যাচে ইরাককে ৫–০ গ
৫ ঘণ্টা আগে
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
৬ ঘণ্টা আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
১০ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
১০ ঘণ্টা আগে